হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে ভারতের লক্ষ্য ৫৪৯ রান

ট্রিস্টান স্টাবসের সেঞ্চুরির জন্য অপেক্ষা করছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। কিন্তু দলীয় ২৬০ রানের মাথায় স্টাবস বোল্ড হয়ে গেলেন রবিন্দ্র জাদেজার বলে। নামের পামে তখন ১৮০ বলে ৯৪ রান। সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে আউট হয়ে গেলেন তিনি।

টেম্বা বাভুমাও আর অপেক্ষা করলেন না। ভারতকে হারানোর মতো স্কোরবোর্ডে যথেষ্ট রান জমা হয়ে গেছে। সুতরাং, ভারতকে চ্যালেঞ্জটা এবার জানানো যায়। কারণ জিততে চাইলে আর বেশি সময় নষ্ট করাও ঠিক হবে না। এ কারণে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৬০ রানেই ইনিংস ঘোষণা করে দিলো দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসেই দক্ষিণ আফ্রিকা এগিয়ে ছিলো ২৮৮ রান। দ্বিতীয় ইনিংসে যোগ হলো আরও ২৬০ রান। সুতরাং, সব মিলিয়ে ৫৪৮ রানের বিশাল লিড দাঁড়িয়ে গেলো প্রোটিয়াদের।

এমনিতে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত প্রথম টেস্টে লো স্কোরিং ম্যাচে অবিশ্বাস্যভাবে ৩০ রানের ব্যবধানে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১২৪ রানও তাড়া করতে পারেনি ভারত। অলআউট হয়েছিল ৯৩ রানে। এবার গুয়াহাটি টেস্টেও হারের মুখে ভারতীয়রা। এই টেস্ট যদি তারা হেরে যায়, তাহলে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে রিশাভ পান্তদের।

সেই লজ্জা এড়ানোর জন্য ভারতের সামনে ৫৪৯ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়ে দিলো প্রোটিয়ারা। জিততে হলে রীতিমত রেকর্ড গড়তে হবে রিশাভ পান্তের দল ভারতকে। পারবে কী তারা? হাতে সময় বাকি আছে চতুর্থ দিনের তৃতীয় সেশন এবং পঞ্চম দিন পুরোটা।

যদিও চতুর্থ ইনিংসে জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রোটিয়া বোলিংয়ে দিশেহারা ভারত। মার্কো ইয়ানসেন ও সাইমন হারমারের তোপের মুখে আউট হয়ে গেছেন জসস্বি জয়সোয়াল ও লোকেশ রাহুল। রান উঠেছে ২১ রান।

তৃতীয় দিন শেস বিকেলে দক্ষিণ আফ্রিকা কোনো উইকেট না হারিয়ে তুলেছিলো ২৬ রান। চতুর্থ দিন ব্যাট করতে নেমে খুব বেশি এগুতে পারেনি এই জুটি। ২৯ রান করে জাদেজার বলে বোল্ড হন এইডেন মারক্রাম। ৩৫ রান করেন রায়ান রিকেলটন।

টেম্বা বাভুমা ৩ রান করে আউট হলেও ট্রিস্টান স্টাবস ও টনি ডি জর্জি হাল ধরেন। জর্জিও ৪৯ রান করে আউট হন। ১ রানের জন্য হাফ সেঞ্চুরি হয়নি। ৯৪ রান করে তো সবার শেষে আউট হন স্টাবসই। উইয়ান মুলডার অপরাজিত থাকেন ৩৫ রানে। রবিন্দ্র জাদেজা একাই নেন ৪ উইকেট।

প্রথম ইনিংসে সেনুরান মুথুসামির ১০৯ ও মার্কো ইয়ানসেনের ৯৩ রানে ভর করে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করেছিল ৪৮৯ রান। জবাব দিতে নেমে মার্কোন ইয়ানসেনের বোলিং তোপে পড়ে ২০১ রানে অলআউট হয় ভারত। ৬ উইকেট নেন ইয়ানসেন। ৩টি নেন সাইমন হারমার। ৫৮ রান করেন জসস্বি জয়সওয়াল।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর