ধর্মেন্দ্রর বিদায়ে শোকে কাতর শাহরুখ

বলিউডের বরেণ্য অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুম্বাইয়ে। কয়েকদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সে যাত্রা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পুরোপুরি সুস্থতা আসেনি তার। অবশেষে পরিবারের সদস্যদের পাশে নিয়েই গতকাল সোমবার (২৪ নভেম্বর) সকালে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি।

ধর্মেন্দ্রর মৃত্যুতে ভারতীয় সিনেমার এক সোনালি যুগের ইতি ঘটল। তার অভিনয়, ব্যক্তিত্ব, পরিবারপ্রেম- সবকিছুই তাকে চিরস্মরণীয় করে রেখেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও চলচ্চিত্রজগতের তারকারা শোক প্রকাশ করছেন।

শাহরুখ খানের শোকবার্তায় ফুটে ওঠে গভীর আবেগ। তিনি লিখেছেন, ধর্মেন্দ্র তার কাছে শুধু একজন অভিনেতাই নন, একজন অকৃত্রিম অভিভাবক। শাহরুখ বলেন, ‘শান্তিতে থাকুন ধর্মজী। আপনি ছিলেন আমার কাছে এক বাবার মতো। আপনার আশীর্বাদ, স্নেহ আজীবন মনে থাকবে। শুধু পরিবার নয়, সিনেমাকে ভালোবাসা মানুষদের জন্যও এটি অপূরণীয় ক্ষতি। আপনি অমর। আপনার শিল্পকর্ম চিরকাল বেঁচে থাকবে।’

ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে ধর্মেন্দ্র উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী চরিত্র। ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘ফুল অউর পাথর’র মতো ছবিতে তার অভিনয় আজও দর্শকদের হৃদয়ে রয়ে গেছে।

ব্যক্তিজীবনে তিনি সবসময় ছিলেন দায়িত্বশীল পিতা ও স্নেহময় মানুষ। প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে কখনো বিচ্ছেদ দেননি। দুই পুত্র সানি দেওল ও ববি দেওলসহ চার সন্তানের প্রতি তার দায়িত্ববোধ ইন্ডাস্ট্রিতে উদাহরণ হয়ে রয়েছে। পরবর্তীতে তিনি হেমা মালিনীর সঙ্গে সংসার শুরু করেন। সেই সংসারে আছে তাদের দুই কন্যা ঈশা ও অহনা।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর