১০ জনের এভারটনের কাছে হার ইউনাইটেডের

ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার এক বছর পূর্ণ হওয়ার পর প্রথম ম্যাচে মাঠে নেমেই এভারটনের বিপক্ষে পরাজয়ের তিক্ত স্বাদ পেলেন রুবেন আমোরিম।

সোমবার (২৪ নভেম্বর) ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে কিয়েরনান ডিউসবুরির গোলে ১০ জনের এভারটন ১-০ গোলে হারিয়েছে ম্যান ইউনাইটেডকে।

১৩ মিনিটে ইদ্রিসা গুয়েস লাল কার্ড দেখার পরও ২০১৩ সালের পর ওল্ড ট্রাফোর্ডে প্রথম জয়ের স্বাদ পেল এভারটন। ৩ পয়েন্ট আদায় করে থামাল ম্যানচেষ্টারের টানা পাঁচ ম্যাচের অপরাজেয় যাত্রা।

ব্রুনো ফার্নান্দেজের একটি শট দূরের পোস্টের বাইরে চলে যায়। সেখানে গুয়ে ও মাইকেল কিয়েনের মধ্যে তর্কাতর্কি শুরু হলে সতীর্থের মুখে ঘুষি মেরে লাল কার্ড দেখেন গুয়ে।

ম্যাচের ১৬ মিনিটে ডেভিড মোয়ের দল লিড নেয় কিয়েরনান ডিউসবুরির প্রচেষ্টায়। বক্সের বাইরে থেকে বাঁকানো শটে জাল খুঁজে নেন তিনি।

ইউনাইটেড সমতায় ফিরতে চাপ বাড়ায়। প্রথমার্ধে আমাদ দিয়ালোর একটি প্রচেষ্টা জর্ডান পিকফোর্ড ফিরিয়ে দেন, আর বিরতির পর ব্রায়ান এমবেমোকে লম্বা হয়ে রুখে দেন ইংলিশ গোলকিপার।

দুটি দারুণ আক্রমণ করে ব্যর্থ হন জশুয়া জির্কজি। আন্তর্জাতিক বিরতির আগে টটেনহ্যামের বিরুদ্ধে ম্যাচের শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করেছিলেন তিনি। তবে এবার পাননি গোলের দেখা।

ইউনাইটেড অবশ্য যথেষ্ট সুযোগ তৈরি করেছিল ২৩টি শট নেয় তারা। এরপরও মাত্র ২টি শটের একটি লক্ষ্যে রেখে ম্যাচ জিতে নেয় এভারটন।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স