বড়দিনে ‍মুখোমুখি দেব-শুভশ্রী

গত বছর ২০ ডিসেম্বর একসঙ্গে মুক্তি পেয়েছিল ‘খাদান’ এবং ‘সন্তান’-দুটি ভিন্ন স্বাদের সিনেমা। সেসময় দর্শক এবং সমালোচকের নজর এড়িয়ে যায়নি সিনেমাগুলোর মধ্যে নীরব প্রতিযোগিতা। যদিও চলতি বছর ‘ধুমকেতু’ সিনেমার প্রচারে আবার মঞ্চে দেখা গিয়েছিল এই জুটিকে, তারপরের ঘটনার কথা সবারই জানা।

এই মুহূর্তে দেব এবং শুভশ্রী দুজনেই ব্যস্ত আগামী সিনেমার প্রচারে। আগামী বড়দিনে মুক্তি পেতে যাচ্ছে দেব অভিনীত ‘প্রজাপতি ২’ এবং শুভশ্রী অভিনীত ‘লহ গৌরাঙ্গের নাম রে’। দুই সিনেমা যে একে অপরের সঙ্গে শক্ত প্রতিযোগিতায় থাকবে তা আগেভাগেই বোঝা যাচ্ছে।

সোমবার ২৪ নভেম্বর একই দিনে একই সময় মুক্তি পেয়েছে দুই সিনেমার দুটি গান।‘প্রজাপতি ২’ সিনেমা ‘ফুটবেই বিয়ের ফুল রে’এবং‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার ‘দেখো দেখো কানাইয়ে’।

গান দুটি মুক্তির পরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। একদিকে যেমন শুভশ্রীর একেবারে নতুন লুক মুগ্ধ করেছে দর্শককে, অন্যদিকে দেবের গানে পুরনো দিনের নস্টালজিয়ার ছোঁয়া ফিরেছে।

ভিন্ন স্বাদের এই দুটি ছবি দর্শককে কতটা টানবে, তা এখনো দেখা বাকি। তবে নিশ্চিত-দেব এবং শুভশ্রীর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নেবেন কোয়েল মল্লিক, মিতিন মাসীর চরিত্রে, যেখানে তিনি সকলকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন।

‘প্রজাপতি ২’ সিনেমার পর আবার দেব এবং মিঠুন একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন। দেবের বিপরীতে জ্যোতির্ময়ীকে দেখতে দর্শকরা মুখিয়ে আছেন। সিনেমাতে একজন সিঙ্গেল বাবার জীবন এবং তার ছেলে নিয়ে উদ্বেগের কাহিনি ফুটে উঠবে।

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গ নাম রে’ সিনেমাতে শুভশ্রী ছাড়াও অভিনয় করবেন যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, প্রিয়াঙ্কা সরকার, পার্থ ভৌমিক ও আরাত্রিকা মাইতি। মহাপ্রভু শ্রীচৈতন্যের ভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে।

বড়দিনের মুক্তি এবং গান মুক্তির এই মুহূর্তই আগাম দিচ্ছে ইঙ্গিত-দেব ও শুভশ্রীর পর্দার মুখোমুখি প্রতিযোগিতা এবার দর্শকের জন্য ভিন্ন এক রোমাঞ্চ তৈরি করতে যাচ্ছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর