ধর্মেন্দ্রকে নিয়ে কোহলি-শচিনদের হৃদয়ছোঁয়া শোকবার্তা

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। আজ (২৪ নভেম্বর) সকালে ৮৯ বছর বয়সে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েকদিন ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়িতেই পর্যবেক্ষণে ছিলেন তিনি। তবে আজ ভোরে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটে।

৬৫ বছরের দীর্ঘ অভিনয়জীবনে ৩০০টির বেশি সিনেমায় কাজ করে গুণমুগ্ধের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। শুধু পর্দার নায়ক নন-এক যুগের আবেগ, এক প্রজন্মের নস্ট্যালজিয়ার নাম ধর্মেন্দ্র। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রীড়াঙ্গনেও।

সোমবার সন্ধ্যায় টুইটারে অভিনেতাকে স্মরণ করেন বিরাট কোহলি। সংক্ষিপ্ত কিন্তু হৃদয়ছোঁয়া বার্তায় তিনি লেখেন, ‘আজ আমরা হারালাম ভারতীয় সিনেমার এক সত্যিকারের কিংবদন্তিকে। তার আকর্ষণ, প্রতিভা আর মানবিকতা সবাইকে অনুপ্রাণিত করেছে। পরিবারকে শক্তি দিক ঈশ্বর।’

সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং লিখেছেন, ‘প্রতিটি ঘরেই ছিল এক প্রিয় ধর্মেন্দ্র ছবি। আমাদের বড় হয়ে ওঠার স্মৃতিতে তিনি অমলিন।’

‘গড অব ক্রিকেট’ শচীন টেন্ডুলকার বলেন, ‘ধর্মেন্দ্রজি-কে দেখলেই মানুষ বুঝতেন, জোরে কথা বলেও তিনি কতটা কোমল। পর্দার শক্তির ভিতরেও ছিল অসাধারণ স্নিগ্ধতা।’

অপরদিকে শিখর ধাওয়ান স্মরণ করেন অভিনেতার ব্যক্তিত্বের প্রশস্ততা। তার ভাষায়, ‘আপনি শুধু লম্বাইয়ে বড় নন, স্পিরিটেও বড় ছিলেন। শক্তির সঙ্গে দয়া দেখানোটা আপনার কাছ থেকেই শেখা।’

ধর্মেন্দ্র রেখে গেছেন বিশাল পরিবার। স্ত্রী প্রকাশ কৌর ও হেমা মালিনী, ছেলে সানি, ববি দেওল এবং মেয়ে বিজেতা, অজিতা, এষা ও আহনা। কিংবদন্তির বিদায়ে শুধু বলিউড নয়, শোকাচ্ছন্ন দেশটির সাধারণ মানুষ থেকে তারকামহল, ক্রিকেট অঙ্গনও।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর