যে কারণে মৃত্যুর খবর কাউকে জানায়নি ধর্মেন্দ্রর পরিবার

দাহ শেষ। অথচ আনুষ্ঠানিকভাবে এখনও মৃত্যুর খবর কাউকে জানায়নি ধর্মেন্দ্রর পরিবার। আজ সোমবার সকালে মুম্বাইয়ের বাড়িতে মারা গেছেন বলিউডের সোনালী দিনের অভিনেতা ধর্মেন্দ্র দেওল। কিন্তু কেন এই নিরবতা?

তারকাদের কেউ মারা গেলে দায়িত্বশীলতার সঙ্গে সামাজিক মাধ্যমে পোস্ট করেন পরিবারের সদস্যরা। এটা রীতিমতো বলিউডের নিয়মে পরিণত হয়েছে। অথচ ধর্মেন্দ্রর ক্ষেত্রে তেমনটি হয়নি। অভিনেতার পরিবার সংশ্লিষ্ট একজন সাংবাদিক জানিয়েছেন এর কারণ।

ওই সাংবাদিক জানান, ধর্মেন্দ্রর পরিবার মূলত অভিমান করেছে। কারণ এর আগে মৃত্যু না হলেও সংবাদমাধ্যমগুলো তার মৃত্যুর খবর প্রচার করেছিল। এতে ক্ষুব্ধ হয়েছে ধর্মেন্দ্রর পরিবার। ওই সূত্র জানিয়েছে, শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর হয়তো আনুষ্ঠানিকভাবে অভিনেতার চলে যাওয়ার খবর প্রকাশ করবেন ধর্মেন্দ্রর পরিবার।

ভারতীয় ম্যাগাজিন ফিল্মফেয়ার জানিয়েছে বলিউডের বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র আজ সোমবার সকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। কদিন আগেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন ধর্মেন্দ্রকে। তখন তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

১৯৩৫ সালের ৮ ডিসেম্বর ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় ধর্মেন্দ্র সিং দেওলের জন্ম। শৈশব থেকেই সিনেমার প্রতি ছিল তার গভীর অনুরাগ। ১৯৬০ সালে অর্জুন হিঙ্গোরানী পরিচালিত ‘দিল বিহ তেরা হাম বিহ তেরে’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। সর্বশেষ করণ জোহর পরিচালিত ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনয় করেন ধর্মেন্দ্র।

ধর্মেন্দ্র অভিনীত বিখ্যাত সিনেমা ‘শোলে’। এ ছাড়া ‘চুপকে চুপকে’, ‘সত্যকাম’, ‘আনন্দ অর আনন্দ’, ‘ফাগুন’, ‘হকীকত’, ‘দো বাদান’, ‘জীবন মৃত্যু’, ‘দ্য বার্নিং ট্রেন’, ‘রাজা জানি’সহ বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। সেই সংসারে তাদের দুই ছেলে সানি দেওল ও ববি দেওল এবং দুই মেয়ে বিজেতা দেওল ও অজিতা দেওল। পরে নন্দিত অভিনেত্রী হেমা মালিনিকে বিয়ে করেন অভিনেতা। সেই সংসারে তাদের দুই মেয়ে এষা দেওল ও অহনা দেওল।

শেষ পাওয়া খবরে সূত্র জানিয়েছে ভিলে পার্ল শ্মশানে ধর্মেন্দ্রর দাহ সম্পন্ন হয়েছে। ভারতীয় গণমাধ্যমও সেরকম জানিয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর