টেকনাফে মিয়ানমার থেকে আসা এক লাখ ইয়াবাসহ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে গভীর সাগর হয়ে মিয়ানমার থেকে আসা ইয়াবার চালান আটক করেছে বিজিবি ও র‍্যাব। অভিযানে এক লাখ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ সদরের উত্তর লম্বরি এলাকার কচ্ছপিয়া ঘাটে এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক পাচারকারী হোসেন আহমেদ (৩৫) টেকনাফ উত্তর লম্বরি গ্রামের নূর আহমদের ছেলে।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গভীর সাগর হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকের চালান অনুপ্রবেশ করবে, এ তথ্য পেয়ে রোববার ভোরে বিজিবি ও র‍্যাবের যৌথ টহল দল গভীর সাগরে নজরদারি চালায়। এসময় একটি নৌযানের সন্দেহজনক গতিবিধি প্রযুক্তিনির্ভর নজরদারিতে ধরা পড়লে তারা টেকনাফের কচ্ছপিয়া, দরগাছড়া ও মিঠাপানিছড়া এলাকায় অবস্থান নিয়ে ঘেরাওয়ের প্রস্তুতি নেয়। এর মধ্যে নৌযানটি কচ্ছপিয়া সৈকতের কাছে এলে পাচারকারীরা পানিতে নেমে মাদক হস্তান্তর করার চেষ্টা করছিল। এসময় বিজিবি ও র‍্যাবের দল ঘেরাও করলে একজন পাচারকারীকে এক লাখ পিস ইয়াবাসহ আটক করে। এসময় তার সঙ্গে থাকা আরও দুজন সহযোগী নৌযান নিয়ে গভীর সাগরের দিকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হোসেন আহমেদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তপথে মাদক পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি মিয়ানমারভিত্তিক মাদক চক্রের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে নিয়মিতভাবে বাংলাদেশের ভেতরে সরবরাহ করতেন। তাকে উদ্ধার করা মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর