ইউক্রেনকে ফের ‘অকৃতজ্ঞ’ বললেন ট্রাম্প

ইউক্রেনকে ফের ‘অকৃতজ্ঞ’ বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৩ নভেম্বর) তিনি বলেন, রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা সত্ত্বেও ইউক্রেন ওয়াশিংটনের প্রতি কোনো কৃতজ্ঞতা দেখাচ্ছে না।

ঠিক এমন সময় ট্রাম্প এই অভিযোগ জানালেন, যখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামানোর একটি প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ প্রতিনিধিরা জেনেভায় বৈঠকে বসেছেন।

রোববার (২৩ নভেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইউক্রেনের নেতৃত্ব আমাদের প্রচেষ্টার প্রতি শূন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তিনি একই সঙ্গে যুদ্ধকে ‘একটি মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন ও তার পূর্বসূরি জো বাইডেনকে তীব্রভাবে আক্রমণ করেন। তবে তিনি কোথাও রাশিয়া বা মস্কোর বিরুদ্ধে সরাসরি কোনো নিন্দা জানাননি।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ বলে কটাক্ষ করেছিলেন। ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাইডেন প্রশাসনের অধীনে ইউক্রেন ৩৫০ বিলিয়ন বা ৩৫ হাজার কোটি ডলার সহায়তা পেলেও জেলেনস্কি কৃতজ্ঞতা প্রকাশ করেননি।

সাংবাদিকদের সামনে ওই বৈঠকে জেলেনস্কিকে একের পর আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন’। আপনার (জেলেনস্কি) দেশের মানুষ খুবই সাহসী; কিন্ত আপনাকে হয় (রাশিয়ার সঙ্গে) একটি চুক্তি করতে হবে, নইলে আমরা আর আপনাদের সঙ্গে নেই। আর আমরা যদি না থাকি, তাহলে আপনাকে একা লড়তে হবে।

ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতপার্থক্য একসময় চিৎকার-চ্যাঁচামেচির পর্যায়ে চলে যায়। ট্রাম্প বলেন, আপনি (জেলেনস্কি) যুদ্ধে হেরে যাচ্ছেন, মানুষ মারা পড়ছে। যুদ্ধের জন্য সেনার সংখ্যাও কমছে ক্রমশ। আপনার হাতে আর বিকল্প নেই। একবার আমরা চুক্তি সই করলে, আপনি ভালো অবস্থানে চলে যাবেন। কিন্ত আপনাকে আদৌ কৃতজ্ঞ মনে হচ্ছে না। সত্যি কথা বলতে কি এটা ভালো কোনো বিষয় নয়।

শুধু ট্রাম্প নয়, জেলেনস্কির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও। ওভাল অফিসে বসে বিতণ্ডায় জড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করেছেন বলে মন্তব্য করেন ভ্যান্স। বলেন, আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। মাথা নেড়ে ভ্যান্সের কথায় সায় দেন ট্রাম্প। এ সময় গলার স্বর উঁচু করে জেলেনস্কি উত্তর দেন, বহুবার বলেছি, যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স