লিড ৩৫০ পেরিয়ে ভারত, ‘অভাগা’ তাসকিনের ক্যাচ ফেললেন তাইজুল

রিশাভ পান্ত ও শুবমান গিলের জুটিতে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ভারত। সেই অবিচ্ছিন্ন জুটিতে তৃতীয় দিনের ১৪ ওভার পর্যন্ত অনায়েসেই খেলছে স্বাগতিকরা। এর মধ্যে কোনো উইকেট পায়নি বাংলাদেশ।

চতুর্থ উইকেটে পান্ত-গিলের জুটিতে লিড বাড়িয়ে নিচ্ছে ভারত। এরইমধ্যে লিড ৩৫০ রান পার করেছে স্বাগতিকরা।

এই সময়ে একটি উইকেট অবশ্য পেতে পারতো বাংলাদেশ। ৩৫তম ওভারে তাসকিন আহমেদের বলে কভার পয়েন্ট অঞ্চলে ক্যাচ তুলেছিলেন ফিফটি করা গিল। কিন্তু বলটি তালুবন্দি করতে পারেননি তাইজুল ইসলাম। সামনের দিকে একটি ঝাপিয়ে পড়লেই হয়তো বলটি হাতের তালুতে জমাতে পারতেন তিনি। ক্যাচ মিসে তাসকিনের চেহারায় আরও একবার ভেসে উঠলো আক্ষেপের ছাপ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ১২৯ রান। গিল ৫৭ আর পান্ত অপরাজিত আছেন ৩৬ রানে।

এর আগে প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত। জবাবে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১৪৯ রানে। বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও তা করেনি ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন নিজেরাই।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ