‘একঘরে’ থেকে হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্র সফর দিয়ে ফের আলোচনায় সৌদি যুবরাজ

যুক্তরাষ্ট্র সফর দিয়ে ফের আলোচনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে বিশ্বব্যাপী ক্ষোভের পর অনেকটা ‘একঘরে’ হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু সেই ঘটনার সাত বছর পর প্রথমবারের মতো হোয়াইট হাউজে গিয়ে বৈশ্বিক মঞ্চে ফিরছেন এমবিএস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মঙ্গলবারের (১৮ নভেম্বর) বৈঠক প্রমাণ করে, বিতর্ক ও সমালোচনা পেছনে ফেলে দুই দেশের স্বার্থভিত্তিক সম্পর্ক এখনো অটুট।

২০১৮ সালে খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি যুবরাজকে ‘একঘরে’ বলা হলেও সাম্প্রতিক সময়ে তিনি নিজেকে একজন শান্তির দূত হিসেবে তুলে ধরছেন। ইরানের সঙ্গে সম্পর্ক মেরামত, গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টা এবং সিরিয়াকে আরব লিগে ফেরানোর মধ্য দিয়ে আলোচনায় এসেছেন তিনি। একসময় ইয়েমেন যুদ্ধের জন্য যাকে ‘উদাসীন ও বেপরোয়া’ নেতা বলা হয়েছিল, সেই এমবিএস এখন আন্তর্জাতিক কূটনীতির অন্যতম আলোচিত চরিত্র।

কঠোর রক্ষণশীলতার পর্দা সরিয়ে সামাজিক মুক্তির ঢেউ

মাত্র এক দশকের মধ্যে সৌদি সমাজে ঘটে গেছে নজিরবিহীন পরিবর্তন। ধর্মীয় পুলিশের ক্ষমতা কমিয়ে দেওয়া, ধর্মীয় নেতাদের প্রভাব কমানো, নারীদের গাড়ি চালানোর অনুমতি, কর্মক্ষেত্রে অংশগ্রহণ ও পুরুষদের সঙ্গে অবাধ সামাজিক মেলামেশার সুযোগ—এমন পরিবর্তন সৌদি ইতিহাসে আগে দেখা যায়নি।

একসময় বাধ্যতামূলক কালো আবায়া ও হিজাবে ঢাকা সৌদি নারীরা আজ অংশ নিচ্ছেন ফ্যাশন শোতে; রিয়াদে আয়োজিত কনসার্টে জেনিফার লোপেজ, কামিলা ক্যাবেলোসহ বিশ্ব তারকারা অংশ নিচ্ছেন। হলিউড অভিনেত্রী হ্যালি বেরি ও মনিকা বেলুচ্চির মতো তারকাদের উপস্থিতি সৌদি আরবকে এক কঠোর রক্ষণশীলতা থেকে রূপান্তরিত করেছে আধুনিকতা ও বিনোদনের নতুন গন্তব্যে।

তবে এই মুক্তির পথ নির্মাতা যুবরাজ সালমান তার বিরোধীদের জন্য আরও কঠোর। বহু সমালোচক, কর্মী, এমনকি ক্ষমতাকেন্দ্রের প্রতিদ্বন্দ্বীদের কারাবন্দি বা নির্বাসিত করা হয়েছে। অর্থাৎ বার্তা পরিষ্কার—সংস্কার হবে, কিন্তু তা কেবল যুবরাজের শর্তে, আর আনুগত্য হবে তার মূল্য।

ক্ষমতা, কূটনীতি ও রাজমুকুটের অপেক্ষা

খাশোগি হত্যা নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এমবিএসের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেলেও তিনি তা অস্বীকার করেন। তবে দায়িত্ব স্বীকার করেন সৌদি শাসক হিসেবে।

তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছিলেন, সৌদি আরবকে ‘পরিত্যক্ত’ রাষ্ট্র বানাতে হবে। কিন্তু যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ফিরে যায় জ্বালানি, বিনিয়োগ, প্রতিরক্ষা ও প্রযুক্তিগত স্বার্থের বাস্তবতায়।

২০২৫ সালে ট্রাম্পের ক্ষমতায় ফেরা সেই সম্পর্ককে আরও উষ্ণ করেছে। সৌদি থেকে ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি, প্রতিরক্ষা চুক্তি আর উচ্ছ্বসিত প্রশংসায় তা স্পষ্ট।

ওয়াশিংটনভিত্তিক বিশ্লেষক স্টিভ ক্লেমন্সের মতে, যুবরাজের এই সফর হলো ‘প্রি-করোনেশন মোমেন্ট’, অর্থাৎ ভবিষ্যৎ রাজা হিসেবে তার অভিষেকের পূর্ব মুহূর্ত।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর