রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা:তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত ৪

রাশিয়ার বিমান ও ড্রোন হামলায় ইউক্রেনে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। এর আগে শনিবার (১৫ নভেম্বর) ইউক্রেনীয় বাহিনীর হামলায় রাশিয়ার রিয়াজানের তেল শোধনাগারে বিস্ফোরণ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৬ নভেম্বর) রাশিয়ার রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ এবং ইউক্রেনের আঞ্চলিক প্রশাসন ও জেনারেল স্টাফ এসব তথ্য নিশ্চিত করেছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া একটি ইস্কান্দার–এম ক্ষেপণাস্ত্র এবং মোট ১৭৬টি ড্রোন নিক্ষেপ করে। এর মধ্যে ১৩৯টি ড্রোন ভূপাতিত করা গেলেও বাকি ড্রোনগুলো কয়েকটি এলাকায় আঘাত হেনেছে।

ইউক্রেনের সুমি অঞ্চলে ড্রোন হামলায় হওয়া অগ্নিকাণ্ডে এক নারী আহত ,দক্ষিণের খেরসনে রুশ গোলাবর্ষণে দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। এছাড়া পূর্বের দোনেৎস্কে এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝিয়ায় নদীতীরে জেলেদের ওপর হামলায় একজন নিহত হয়েছে। এর পাশাপাশি হামলা হয়েছে, ওডেসায় জ্বালানি স্থাপনায়, মধ্যাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক এবং উত্তর-পূর্বের খারকিভে। এসব হামলায় দুইজন আহত ও বাড়িঘর, বিদ্যুৎ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ওই রাতেই রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী ৬৪টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে যার মধ্যে ২৫টি রিয়াজান ওবলাস্টের আকাশে ভূপাতিত করা হয়।

রিয়াজান তেল শোধনাগার রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ জ্বালানী উৎপাদন কেন্দ্র যা গ্যাসোলিন, ডিজেল, জেট ফুয়েল, তরল গ্যাসসহ নানা ধরনের পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে। শোধনাগারটি প্রতিবছর প্রায় ৮ দশমিক ৪ লাখ টন টিএস-ওয়ান এভিয়েশন ফুয়েল তৈরি করে যা রাশিয়ার বিমান বাহিনীতে ব্যবহৃত হয়।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর