ফরিদপুরে সাউন্ডবক্স বাজানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

ফরিদপুরের ভাঙ্গায় সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হামেরদী ইউনিয়নের সিঙ্গারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সিঙ্গারিয়া গ্রামের মনি মোল্লার দলের সঙ্গে একই গ্রামের আসাদ মেম্বারের দলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার মনি মোল্লার দলের বাবুল মোল্লার ছেলের সুন্নতে খতনা অনুষ্ঠানে জোরে সাউন্ডবক্স বাজাতে ছিল। তখন আসাদ মেম্বারের দলের লোকজন সাউন্ডবক্স আস্তে আস্তে বাজাতে বলে। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে সাউন্ডবক্স বন্ধ করতে পুলিশকে খবর দেওয়া হয়।

এর জের ধরে রোববার সকালে আসাদ মাতুব্বরের দলের জাফর মাতুব্বরকে মারধর করে তিনটি দাঁত ভেঙে দেয় মনিমোল্লার লোকজন। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে মনি মোল্লার দলের লোকজন ও আসাদ মাতুব্বরের দলের লোকজন বেশি অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করলে এলাকায় রণক্ষেত্র পরিণত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ২৫ জন গ্রামবাসী আহত হন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, সিংগারিয়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর