৩ দিনে শেষ কলকাতা টেস্ট, ৩০ রানে হারলো ভারত

চিরচেনা ইডেন গার্ডেন্সের স্পিন পিচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হেরেছে ভারত। মাত্র ১২৪ রানের লক্ষ্য টপকাতে পারেনি স্বাগতিকরা। তৃতীয় দিনে ১২ উইকেটের পতন হয়েছে। দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে গুটিয়ে গিয়ে পরাজিত হয়েছে ভারত। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে প্রোটিয়ারা।

প্রোটিয়া স্পিনার সাইমন হার্মারের স্পিন বিষে আক্রান্ত হয়ে ৩৫ ওভারে অলআউট হয়ে গেছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংস দক্ষিণ আফ্রিকা ১৫৩ রানে অলআউট হওয়ার পর ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ছিল করুণ। চতুর্থ বলে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল। দলীয় ১ রান লোকেশ রাহুলও আউট হয়ে যান। দুজনকেই বিদায় করেন মার্কো জানসেন।

জানসেনের দেখানো পথে হেঁটে ভারতের ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন সাইমন হার্মার। ধ্রুব জুড়েল (১৩), রিশাভ পান্ত (২), রবীন্দ্র জাদেজা (১৮) ও কুলদীপ যাদবকে (১) ফেরান তিনি। মাঝে ওয়াশিংটন সুন্দরকে (৩১) ফেরান এইডেন মার্করাম। তিনিই সর্বোচ্চ রান করেন ভারতের হয়ে।

অক্ষর প্যাটেল (২৬) ও মোহাম্মদ সিরাজকে (০) পরপর দুই বলে ফিরিয়ে দলের জয় নিশ্চিত করেন কেশব মহারাজ। ঘাড়ের চোটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামেননি অধিনায়ক শুভমান গিল। যা কাল হয়ে দাঁড়ালো ভারতের জন্য।

সাইমন হার্মার এই ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন। জোড়া উইকেট পেয়েছেন মার্কো জানসেন ও কেশব মহারাজ। একটি উইকেট এইডেন মার্করামের ঝুলিতে।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে গুয়াহাটিতে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর