কন্যার বাবা-মা হলেন রাজকুমার-পত্রলেখা

বলিউডের তারকা দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখা। তাদের ঘর ভরে উঠেছে নতুন আনন্দে। চতুর্থ বিবাহবার্ষিকীর দিনেই কন্যার বাবা-মা হলেন রাজকুমার-পত্রলেখা জুটি। শনিবার (১৫ নভেম্বর) সকালেই সামাজিকমাধ্যমে যৌথ বিবৃতি দিয়ে এ সুখবর জানান তারা।

ইউনিকর্নের ছবি দিয়ে তারা লেখেন, ‘আমরা আনন্দিত। ঈশ্বর আমাদের কন্যা সন্তান দিয়েছেন। চতুর্থ বিবাহবার্ষিকীতে এটিই আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ।’

নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছে বলিউড অঙ্গন। দক্ষিণী অভিনেত্রী কৃতি সুরেশ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘দু’জনের জন্য ভালোবাসা রইল, ঈশ্বর মঙ্গল করুন।’ কোরিওগ্রাফার ফারাহ খান উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘ইয়াহু! সেরা খবর। আমি এবার আন্টি হয়ে গেলাম।’

এর পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন তৃপ্তি দিমরি, এশা গুপ্তা, ভিকি কৌশল, দিয়া মির্জা, সুনীল শেঠি, কৃতি শ্যানন, বনি কাপুরসহ আরও অনেকে।

এর আগে গতকালই বাবা হওয়ার খবর সামাজিকমাধ্যমে শেয়ার করেছিলেন রাজকুমার। ক্যাপশনে ছোট করে লিখেছিলেন ‘উচ্ছ্বসিত’। সঙ্গে জুড়ে দিয়েছিলেন দুটি লাল হৃদয়ের চিহ্ন।

প্রসঙ্গত, ২০১০ সালে রাজকুমার রাও এবং পত্রলেখার প্রথম সাক্ষাৎ হয়। এরপর শুরু বন্ধুত্ব ও প্রেম। ১১ বছর প্রেমের পর তারা ২০২১ সালের ১৫ নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স