টাইব্রেকারে বিশ্বকাপ থেকে বিদায় আর্জেন্টিনার, জিতল ব্রাজিল

কাতারে চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা, পরের রাউন্ডে উন্নীত হয়েছে ব্রাজিল। শুক্রবার রাতে অনুষ্ঠিত পৃথক ম্যাচে টাইব্রেকারে মেক্সিকোর কাছে হেরে যায় আর্জেন্টিনার তরুণ ফুটবলাররা। অন্যদিকে প্যারাগুয়েকে হারিয়ে দেয় ব্রাজিল।

কাতারের আর রাইয়ানে অনুষ্ঠিত নকআউট পর্বের ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হয় আর্জেন্টিনা। তুমুল প্রতিদ্বন্দীতাপূর্ণ ম্যাচটিতে ২-২ গোলে ড্র করে দুই দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে পরের রাউন্ডের জন্য বিজয়ী নির্ধারণে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করে মেক্সিকো।

টাইব্রেকারের লড়াইয়ে আর্জেন্টিনাকে ৫-৪ গোলে পরাজিত করে মেক্সিকো। টাইব্রেকারের শুরুতেই অর্থ্যাৎ প্রথম শটটিই মিস করেছিলেন আর্জেন্টিনার গাস্টন বউহিয়ের। অন্যদিকে মেক্সিকোর কেউই স্পট কিক মিস করেননি।

টাইব্রেকারের আগে নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ২-২ গোলে সমতা। ৯ম মিনিটে রামিরো তুলিয়ানের গোরে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৪৬ মিনিটে সেই গোল পরিশোধ করে দেন মেক্সিকোর লুইস গাম্বোয়া। ৫৮তম মিনিটে তিনি করেন নিজের এবং দলের দ্বিতীয় গোল। ৮৭ মিনিটে ফার্নান্দো ক্লস্টারের গোরে সমতায় ফিরে ম্যাচকে টাইব্রেকারে নিলেও লাভ হয়নি আর্জেন্টিনার।

রাইয়ানে অনুষ্ঠিত অন্য ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এই ম্যাচটির নির্ধারিত সময় ছিল গোলশূন্য ড্র। যদিও ম্যাচের ৮ম মিনিটে ১০ জনের দলে পরিণত হয়েছিল ব্রাজিল। ওই সময় ভিক্টর হুগো লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন। এরপর টাইব্রেকারে প্যারাগুয়েকে ৫-৪ গোলে হারায় ব্রাজিল।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর