বুমরাহ’র আগুনে বোলিংয়ে দেড়শ পার করেই গুটিয়ে গেলো দ. আফ্রিকা

কলকাতার ইডেন গার্ডেন্সের উইকেটে ছিল কিছুটা ঘাসের ছোঁয়া। তবে ঘাসের উইকেট থাকলেও মাত্র দুই পেসারকে নিয়েই ফিল্ডিংয়ে নামে ভারত। বুমরাহ-সিরাজের সঙ্গে একাদশে ছিলেন জাদেজা, কুলদীপ, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল। তবে কাজের কাজটা করলেন দুই পেসারই। জসপ্রীত বুমরাহ একাই গুড়িয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার।

বুমরাহ ও সিরাজের বল যেন কেউ চোখেই দেখতে পেলেন না। তাদের দুজনকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল প্রোটিয়া ব্যাটারদের। ভারতীয় এই দুই পেসার মিলেই তুলে নিলেন তাদের ৭ উইকেট। প্রথম দিনে মাত্র ৫৫ ওভারে ১৫৯ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৩৭ রান তুলেছে ভারত। 

শুক্রবার (১৪ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন রায়ান রিকেলটন ও এইডেন মার্করাম। 

ভারতকে প্রথম উইকেট এনে দেন বুমরাহ। ডানহাতি এই পেসারের লেংথ ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন রিকেলটন। সাজঘরে ফেরার আগে বাঁহাতি এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ২২ বলে ২৩ রান। 

একটু পর মার্করামকেও সাজঘরে ফেরান বুমরাহ। অফ স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা বলে এজ হয়েছেন তিনি। ভালো শুরু পাওয়া মার্করাম আউট হয়েছেন ৩১ রানে। চোট কাটিয়ে ফিরলেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি টেম্বা বাভুমা। কুলদীপের বলে স্লিপে ক্যাচ নেন ধ্রুব জুরেল। প্রোটিয়া অধিনায়ক ফেরেন ৩ রান করে।  

এরপর উইয়ান মুল্ডার ও টনি ডি জর্জি মিলে জুটি গড়ার চেষ্টা করেন। তবে সেই জুটি বড় হতে দেননি কুলদীপ। ২৪ রান করা মুল্ডারকে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন এই স্পিনার। তার একটু পর ডি জর্জিকে ফেরান বুমরাহ। তিনিও আউট হয়েছেন ২৪ রানে। শেষের দিকে কেউই তেমন সুবিধা করতে পারেননি। যার ফলে বুমরাহ, কুলদীপ ও মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে ১৫৯ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। 

ভারতের হয়ে ২৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন বুমরাহ। তাছাড়া ২টি করে উইকেট নিয়েছেন কুলদীপ ও সিরাজ। ক্যারিয়ারে ১৬তম বারের মতো টেস্টে ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়েছেন বুমরাহ। ইশান্ত শর্মার ৬ বছর পর দেশের মাটিতে ভারতের কোন পেসার ৫ উইকেট নেয়ার কীর্তি গড়লেন তিনি। ২০১৯ সালে কলকাতায় বাংলাদেশের বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন ইশান্ত শর্মা। 

প্রথম দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। নিজেদের ব্যাটিং ইনিংসের সপ্তম ওভারে উইকেট হারায় স্বাগতিকরা। মার্কো জানসেনের ব্যাক অব লেংথ ডেলিভারিতে বোল্ড হয়েছেন জয়সওয়াল। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৭ বলে ১২ রান। এরপর লোকেশ রাহুল ১৩ এবং ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত দিন শেষ করেছে। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনও ১২২ রানে পিছিয়ে আছে ভারত।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স