মুক্তি পেল ‘দ্য রানিং ম্যান’, আজ থেকে দেখা যাবে বাংলাদেশেও

স্টিফেন কিং-এর উপন্যাস অবলম্বনে নির্মিত অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘দ্য রানিং ম্যান’ আজ (১৪ নভেম্বর) আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে। বাংলাদেশে ছবিটি স্টার সিনেপ্লেক্সে একই দিনে প্রদর্শন শুরু হয়েছে।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এডগার রাইট। এতে অভিনয় করেছেন গ্লেন পাওয়েল, উইলিয়াম এইচ. ম্যাসি, লি পেস, এমিলিয়া জোন্স, ড্যানিয়েল এজরা, মাইকেল সেরা, জেমি লসন, কোলম্যান ডোমিঙ্গো ও জোশ ব্রোলিন।

১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্রটির তুলনায় নতুন সংস্করণটি মূল উপন্যাসের কাঠামো ও থিমের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কাহিনি একটি স্বৈরাচারী ভবিষ্যৎ রাষ্ট্রকে কেন্দ্র করে, যেখানে গভীর অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও কড়া সরকারি নিয়ন্ত্রণ চলছে। জনগণের বিনোদন ও প্রভাবিত করার হাতিয়ার হিসেবে সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয় প্রাণঘাতী রিয়েলিটি শো ‘দ্য রানিং ম্যান’।

চলচ্চিত্রে গ্লেন পাওয়েল অভিনীত চরিত্র বেন রিচার্ডস জীবনের ঝুঁকি নিয়ে এই খেলায় অংশ নেন অসুস্থ মেয়ের চিকিৎসার অর্থ জোগাড় করতে। তবে খেলার মধ্যে তিনি জানতে পারেন, শোটি শুধু বিনোদন নয় বরং জনগণকে নিয়ন্ত্রণে রাখার একটি কৌশল। পরবর্তী সময়ে তিনি যুক্ত হন শাসকদের বিরুদ্ধে গোপন প্রতিরোধ আন্দোলনে।

নির্মাতার মতে শুধুই অ্যাকশনধর্মী বিনোদন নয়, বরং সমসাময়িক সমাজে তথ্য নিয়ন্ত্রণ, ক্ষমতা ও দর্শকের মনস্তত্ত্ব নিয়ে প্রশ্ন তোলে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর