পেনাংয়ে বাংলাদেশের সেমিকন্ডাক্টর রোডশো দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে নতুন সম্ভাবনা

বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা তুলে ধরতে এবং মালয়েশিয়ার সরকারি সংস্থা, শিল্প উদ্যোক্তা ও একাডেমিশিয়ানদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে মালয়েশিয়ার পেনাংয়ে তিন দিনব্যাপী বিএসআইএ রোডশো-২০২৫ সম্পন্ন হয়েছে। ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এ আয়োজন করে।

১১ নভেম্বর পেনাংয়ের একটি হোটেলে রোডশোর উদ্বোধন করেন রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার জাগদীপ সিং দিও। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর সক্ষমতার প্রশংসা করেন। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পার্ডু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোস্তাফা হোসাইন বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের বর্তমান অবস্থা এবং মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার নতুন সুযোগ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এ ছাড়া বাংলাদেশের ছয়টি সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান নিউরাল সেমিকন্ডাক্টর, আল্কাসেমি প্রাইভেট লিমিটেড, আইটেস্ট বাংলাদেশ লিমিটেড, প্রাইম সিলিকন, ক্যাকটাস ম্যাটেরিয়ালস লিমিটেড, সিলিকোনোভা,তাদের প্রযুক্তিগত সক্ষমতা ও চলমান কার্যক্রম তুলে ধরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, পেনাংয়ের সেমিকন্ডাক্টর কারখানায় কর্মরত বাংলাদেশি প্রকৌশলী, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল জব্বার, ড. শাতিল হক (ক্রেডো সেমিকন্ডাক্টর), বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা এবং প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।

রোডশোর অংশ হিসেবে ১২-১৩ নভেম্বর বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন–এর ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল পেনাংয়ের বিভিন্ন সেমিকন্ডাক্টর কোম্পানি পরিদর্শন করে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় করেন।

এই আয়োজন বাংলাদেশ ও মালয়েশিয়ার সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগ, প্রযুক্তিগত অংশীদারিত্ব এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স