রিয়াদে ৪ দিনব্যাপী বাংলাদেশ উৎসব শুরু

সৌদি আরবের রিয়াদে মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে শুরু হলো চার দিনব্যাপী বাংলাদেশ উৎসব। সৌদি সরকারের গ্লোবাল হারমনি উদ্যোগের অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়। এ উৎসব রিয়াদ সিজন হিসেবে পরিচিত।

উৎসবের প্রথম দিনে বাংলাদেশের বেশ কয়েকজন শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। রিয়াদের আল-সুওয়াইদি পার্কে আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিনে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আকাশ মাহমুদ ও মোহাম্মদ ইমরান। অনুষ্ঠান পরিচালনা করেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি ও রবিউল হক জামান।

উৎসবের অংশ নেওয়ার প্রতিক্রিয়া জানিয়ে চিত্রনায়িকা দীঘি সাংবাদিকদের বলেন, আমি কখনো হোস্টিং করিনি। রিয়াদে প্রথমবারের মতো হোস্টিং করে খুব ভালো লাগছে। এখানে অনেক প্রবাসী। তাদের সামনে হোস্টিং করাটা আমার জন্য খুব আনন্দের। 

শিল্পী আকাশ মাহমুদ বলেন, প্রবাসীদের সামনে গান  করতে পেরে আমি আনন্দিত। প্রতি বছরেই তাদের সামনে গান করতে চাই। অনুষ্ঠান আয়োজনের জন্য সৌদি সরকারকে তিনি ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে একটি প্যারেড শো’র আয়োজন করা হয়।

উৎসবে কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খাবার পরিবেশন ও বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনী চলছে। চার দিনব্যাপী অনুষ্ঠানে ঢাকা থেকে বেশ কয়েকজন বিখ্যাত শিল্পী অংশ নিচ্ছেন। এর মধ্যে রয়েছেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর ও মনির খান।

সৌদি আরবের মিডিয়া মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের ভিশন-২০৩০ লক্ষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয় ‘জীবনের গুণমান’ কর্মসূচির অংশ হিসেবে ‘গ্লোবাল হারমনি’ ইনিশিয়েটিভ চালু করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য সৌদি আরবের বাসিন্দাদের বৈচিত্র্যময় জীবনধারা, সামাজিক ও বিনোদনমূলক কার্যকলাপ, অর্থনীতিতে অবদান, সাফল্যের গল্প এবং সৌদি সমাজের  সাংস্কৃতিক একত্রীকরণ তুলে ধরা।

সৌদি শহরগুলোতে জীবনযাত্রার মান উন্নত করার জন্য সরকারি-বেসরকারি খাতের প্রচেষ্টাকেও তুলে ধরা হবে। উদ্যোগের অংশ হিসেবে সৌদির মিডিয়া মন্ত্রণালয় এই ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্ট গত ২ নভেম্বর থেকে শুরু হয়েছে। 

রিয়াদে এবার দ্বিতীয়বারের মতো এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবার গ্লোবাল হারমনিতে ১৪টি দেশের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিশর, উগান্ডা, ইয়েমেন, সুদান, সিরিয়া, ইথিওপিয়া প্রভৃতি দেশ এবার গ্লোবাল হারমনিতে অংশ নিচ্ছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের উৎসব চলবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর