প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ আনলেন তমা মির্জা

গত এক দশক পর দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তমা মির্জা অভিনীত সিনেমা ‘মন বোঝে না’। তবে ছবির মুক্তির খবরে খুশি হতে পারছেন না অভিনেত্রী। উল্টো তিনি ছবির প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তার দাবি, ছবির প্রযোজক অপেশাদার আচরণ করেছেন।

তমা মির্জা গণমাধ্যমকে জানান, ‌‘১১ বছর আগে শুটিং শেষ করেছি। তখন ছবিটি সময়োপযোগী ছিল। আমাদের অভিনয়, চিন্তাভাবনা, চেহারা এখন বদলে গেছে। এত বছর পরে মুক্তি হলে দর্শকরা আমাদের বর্তমান অবস্থা সঙ্গে তুলনা করবেন, যা ছবির জন্য ক্ষতিকর।’

তিনি আরও বলেন, ‘একটি ছবির শুটিং শেষ হওয়ার তিন বছরের মধ্যে মুক্তি দেওয়া উচিত। না হলে ছবির মেরিট নষ্ট হয়। এতে শিল্পীর সুনামও ক্ষতিগ্রস্ত হয়। প্রযোজক অনেক টাকা বিনিয়োগ করেছেন, তা ঠিক আছে। কিন্তু বছরের পর বছর মুক্তি না দিয়ে ফেলে রাখা কতটা যুক্তিসঙ্গত, তা প্রশ্নবিদ্ধ।’

তমা বলেন, ‘একজন প্রযোজক যখন কোনো ছবি বানান, তার মুক্তি দেওয়ার অধিকার রয়েছে। কিন্তু শুটিং শেষে আমাদের সঙ্গে কোনো আলোচনা বা মতামতের প্রয়োজনীয়তা তারা অনুভব করেননি। এটি চূড়ান্ত অপেশাদার আচরণ।’

তমাকে সর্বশেষ ‘দাগি’ সিনেমায় দেখা গেছে। শিহাব শাহীন পরিচালিত এই ছবিতে তার বিপরীতে ছিলেন আরেফিন শুভ। এছাড়া ছবিতে অভিনয় করেছেন সুনেহার বিনতে কামাল, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু প্রমুখ।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর