শেষ মুহূর্তে গোল হজমে জয় হাতছাড়া বাংলাদেশের

আবার সেই একই গল্প। ইনজুরি টাইমে গোল হজম। নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে শেষ মুহূর্তে গোল খেয়ে। ২-২ ড্র করেছে বাংলাদেশ।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। চাপ মাথায় নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু হতেই স্বাগতিকরা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। হামজা চৌধুরী দ্রুতই করেন জোড়া গোল। তবে শেষ পর্যন্ত আর জয় পায়নি হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই বাংলাদেশকে সমতায় ফেরান দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী। ঢাকা জাতীয় স্টেডিয়ামের দর্শককের আনন্দের বন্যায় ভাসিয়ে দুর্দান্ত বাইসাইকেল কিকে গোল করেন হামজা। এরপর ৫০ মিনিটে বাংলাদেশ পেনাল্টি পায়। এবারও হামজাই গোল করে দলকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে।

বাংলাদেশ গোল হজম করেছিল ২৯ মিনিটে রক্ষণভাগের ভুলের কারণে। নেপালের রোহিত চাঁদ বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন। দ্বিতীয়ার্ধে জুনিয়র সোহেল রানাকে বসিয়ে শামিত সোমকে মাঠে নামান কোচ হ্যাবিয়ের ক্যাবরেরা।

ভালোয় ভালোয় ম্যাচটা শেষ হতে যাচ্ছিল। ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় শেষদিকে হামজা চৌধুরীকে তুলে নেন কোচ। এরপরই ইনজুরি সময়ে কর্নার থেকে বল পেয়ে ব্যাক হিলে গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্থ করেন নেপালের অনন্ত তামাং। শেষ মুহূর্তে জয় হাতছাড়া হয় বাংলাদেশের।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর