১৫ বাংলাদেশিসহ ১১৩ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

১৫ বাংলাদেশিসহ ১১৩ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজার মেয়াদ শেষে চলতি মাসের প্রথম সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফেরত পাঠানোদের মধ্যে মিয়ানমারের ৬০, বাংলাদেশের ১৫, ভারতের ১৫, পাকিস্তানের ১১, নেপালের পাঁচ, সিঙ্গাপুরের দুই, থাইল্যান্ডের দুই এবং কেনিয়া, আফগানিস্তান ও তিউনিসিয়ার একজন করে বন্দি ছিলেন।

তাদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর-১ ও ২, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্সের মাধ্যমে নিজ দেশে পাঠানো হয়েছে। এর মধ্যে যাদের পাসপোর্ট ছিল না তাদের সংশ্লিষ্ট দূতাবাস অস্থায়ী ভ্রমণ নথি দিয়েছে।

নিজ দেশে ফেরত পাঠানো সবাইকে ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে তারা মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স