হাসপাতাল থেকে ছাড়া পেলেন ক্যাটরিনা

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ঘরে এসেছে নতুন অতিথি। শুক্রবার (৭ নভেম্বর) সকালে প্রথম সন্তানের জন্ম দেন ক্যাটরিনা। সপ্তাহজুড়ে শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন এই তারকা দম্পতি। অবশেষে সোমবার (১০ নভেম্বর) বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ সূত্রে জানা গেছে, হাসপাতালের বাইরে আগে থেকেই অপেক্ষা করছিল কালো কাচ ঢাকা একটি বিলাসবহুল রেঞ্জ রোভার। সেই গাড়িতেই নবজাতককে কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হন ভিকি ও ক্যাটরিনা। নিরাপত্তার কড়াকড়ির কারণে অনুরাগীদের কেউই নবজাতক বা তারকা দম্পতির মুখ দেখতে পারেননি। তবে হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্ত-এক ঝলক দেখার আশায়।

সূত্র আরও জানিয়েছে, হাসপাতাল থেকে ছাড়ার পর সোজা জুহুর সমুদ্রপাড়ের বাংলোর উদ্দেশে রওনা দেন তারকা দম্পতি। সেখানেই সাজানো তাদের সুখের নীড়, যেখানে নতুন অতিথিকে নিয়ে শুরু হলো জীবনের নতুন অধ্যায়।

শুক্রবার সকাল ৮টা ২৩ মিনিটে পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা কাইফ। জ্যোতিষ মতে, রোহিণী নক্ষত্রে জন্ম নেওয়া এই শিশুর ভাগ্যও নাকি উজ্জ্বল হতে পারে ভবিষ্যতে।

এর আগে ‘ওম’ মন্ত্রোচ্চারণ করে প্রেগন্যান্সির খবর জানিয়েছিলেন ক্যাটরিনা। সন্তানের জন্মের সুখবর জানাতেও ভিকি-ক্যাটরিনা সেই ‘ওম’ মন্ত্রই স্মরণ করেন। বলিউডজুড়ে আলোচনায় এসেছে ভিকি কৌশলের আধ্যাত্মিক বিশ্বাস ও শিবভক্তির প্রসঙ্গ।

নতুন অতিথিকে ঘিরে এখন বলিউডে আনন্দের আমেজ। অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভিকি-ক্যাটরিনার পুত্রসন্তানের প্রথম ঝলক দেখার জন্য।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর