৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট!

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে হাইভোল্টেজ এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল। মাত্র ৬ মিনিটেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক থেকে একটি পোস্ট দিয়ে জানানো হয়েছে ‘টিকিটস সোল্ড আউট’।

এই ম্যাচকে ঘিরে আগ্রহের প্রতিফলন দেখা গেছে আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে টিকিট বিক্রির সময়। দুপুর ২টা থেকে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘কুইকেট’–এর মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু মাত্র ছয় মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সাধারণ গ্যালারির সব টিকিট! ওয়েবসাইটে মুহূর্তেই ভেসে ওঠে ‘সোল্ড আউট’ লেখা, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা।

সর্বশেষ সিঙ্গাপুর ও হংকং ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা। ভারত ম্যাচকে ঘিরে সেই দাম বাড়িয়ে করা হয় ৫০০ টাকা। দাম বাড়লেও চাহিদায় কোনো প্রভাব পড়েনি। উল্টো আরও বেশি উচ্ছ্বাসে টিকিট সংগ্রহে ঝাঁপিয়ে পড়েন সমর্থকেরা।

বাফুফে জানিয়েছে, এবার মোট ছয় ক্যাটাগরির টিকিট বিক্রি হয়েছে—গ্যালারি, ক্লাব হাউস ১ ও ২, ভিআইপি বক্স ২ ও ৩, রেড বক্স ও হসপিটালিটি বক্স।

সবচেয়ে কম মূল্যের গ্যালারি টিকিট ৫০০ টাকা, ক্লাব হাউস ২ ও ভিআইপি বক্স ৩–এর দাম ৩ হাজার টাকা, ভিআইপি বক্স ২–এর টিকিট ৪ হাজার টাকা, ক্লাব হাউস ১–এর ৫ হাজার ও রেড বক্সের ৬ হাজার টাকা।

করপোরেট বক্স ও স্কাই বক্সের টিকিটের দাম জানানো হয়নি, এই দুই জায়গা থেকে খেলা দেখতে [email protected]—এই ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে হবে বলে জানিয়েছে বিসিবি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনলাইন টিকিট বিক্রি শুরু করে গত জুনে সিঙ্গাপুর ম্যাচ দিয়ে। সেই ম্যাচে ‘টিকিফাই’ প্ল্যাটফর্মে টিকিট সংগ্রহে দর্শকদের ভোগান্তি হয়েছিল। পরে অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে ম্যাচে নতুন প্ল্যাটফর্ম ‘কুইকেট’–কে টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয়। সেই ২০ মিনিটে বিক্রি হয়েছিল সব টিকিট। 

সর্বশেষ ম্যাচে হংকংয়ের সঙ্গে ড্রয়ে বাংলাদেশের এশিয়ান কাপের আশা শেষ হয়ে গেছে। ভারতের বিপক্ষে ম্যাচটিও তাই এখন নিয়ম রক্ষার। কিন্তু খেলা দেখা নিয়ে সমর্থকদের উচ্ছ্বাসের কোন কমতি নেই।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর