সীমান্তে অক্টোবরে জব্দ ২০৬ কোটি টাকার চোরাচালান পণ্য: বিজিবি

দেশের সীমান্তজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত অভিযানে গত অক্টোবরে ২০৬ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে—৩ কেজি ২৬২.৭৬ গ্রাম সোনা, ১১ কেজি ৪১০ গ্রাম রূপা, ৩৩ হাজার ৯১০টি শাড়ি, ১৯ হাজার ৫৮০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১৬ হাজার ৯৯১টি তৈরি পোশাক, ৫৬৯ মিটার থান কাপড়, ১ লাখ ৭১ হাজার ৯৪৬টি কসমেটিকস সামগ্রী, ৬ হাজার ২২৭ পিস ইমিটেশন গহনা, ১৭ লাখ ৬১ হাজার ৫২৬টি আতশবাজি, ৬ হাজার ৫২ ঘনফুট কাঠ, ৪ হাজার ৫৮৯ কেজি চা পাতা, ১০ হাজার ৩৯২ কেজি সুপারি, ৩১ হাজার ৬৫১ কেজি কয়লা, ৫৩৫ ঘনফুট পাথর, ৩৭ হাজার ৩৫৫ কেজি সুতা/কারেন্ট/দুয়ারি জাল, ২৫১টি মোবাইল, ৩১ হাজার ৬৭৮টি মোবাইল ডিসপ্লে, ৪৮ হাজার ২৮৬টি চশমা।

এছাড়াও রয়েছে—৪০ হাজার ৮২৬ কেজি জিরা, ৯ হাজার ৯১৪ কেজি চিনি, ২৬ হাজার ৪৫৮ কেজি পেঁয়াজ, ৬০১ কেজি রসুন, ৫ হাজার ৩৭৮ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৭ হাজার ৬৯০ কেজি সার, ৫ হাজার ০২৪ প্যাকেট কীটনাশক, ৩,০০২ লিটার ডিজেল, ১ লাখ ৯ হাজার ৭৩২ পিস চকোলেট, ১,৫০০টি গরু/মহিষ, ১০টি ট্রাক/কাভার্ডভ্যান, ২১টি পিকআপ/মাহেন্দ্র, ২টি ট্রাক্টর, ৪টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৯টি ট্রলি, ১৯৭টি নৌকা, ৩২টি সিএনজি/ইজিবাইক, ৪৯টি মোটরসাইকেল এবং ৩০টি বাইসাইকেল/ভ্যান।

একই সময়ে উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে—৪টি দেশি/দেশীয় পিস্তল, ১টি রিভলবার, ৩টি মর্টার সেল, ৬টি হ্যান্ড গ্রেনেড, ৩টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গোলাবারুদ, ২৫০ গ্রাম বিস্ফোরক, ২টি ডেটোনেটর এবং ৭টি অন্যান্য অস্ত্র।

এছাড়াও অক্টোবরে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দ মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে—১৩ লাখ ৮২ হাজার ৪৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ২০৫ গ্রাম হেরোইন, ৫ হাজার ৪৬৫ বোতল ফেনসিডিল, ১০ হাজার ৫৮২ বোতল বিদেশি মদ, ২৫১.৫ লিটার বাংলা মদ, ১ হাজার ২৬৭টি ক্যান বিয়ার, ১,৭৮২ কেজি ২৪০ গ্রাম গাঁজা, ১ হাজার ৩০ হাজার ৭৫৯ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৫৫ হাজার ৯১৭টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪,০৮২ বোতল ইস্কাফ সিরাপ, ৬ হাজার ৩০৯টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১৩০ কেজি ইয়াবা পাউডার এবং ৭ লাখ ২৭ হাজার ৭৬৮ পিস বিভিন্ন প্রকার ওষুধ ও অন্যান্য ট্যাবলেট।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৪ জন চোরাচালানকারী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২১০ জন বাংলাদেশি নাগরিক ও তিনজন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া অক্টোবরে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪৯৩ জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর