ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, ৩১ জনের মৃত্যু

ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে অনেককেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এক বিবৃতিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এল ওরো প্রদেশের মাচালা কারাগারে উদ্ধার করা মরদেহের মধ্যে ২৭ জন শ্বাসরোধের কারণে প্রাণ হারিয়েছেন। খবর এএফপির।

কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার বিকেলে শ্বাসরোধে মৃত্যু হওয়া বন্দিদের মরদেহ উদ্ধার করা হয়। এদিন সকালে সশস্ত্র দাঙ্গায় আরও চারজন নিহত এবং কয়েক ডজন বন্দি আহত হয়।

কর্তৃপক্ষ বলছে, তারা প্রকৃত ঘটনা জানতে কাজ করে যাচ্ছে এবং তথ্য যাচাই করার জন্য ফরেনসিক মেডিকেল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মাচালার কারাগারে ভয়াবহ এই দিনটি দক্ষিণ আমেরিকার দেশটিতে কারাগারে অস্থিরতার সর্বশেষ ঘটনা।

ইকুয়েডরের কারাগারগুলো প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী চক্রের জন্য কার্যকর কেন্দ্র হয়ে উঠেছে। লাভজনক কিন্তু অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণের জন্য প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে লড়াইয়ের ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মাচালার কারাগারে ভোর ৩টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা কারাগারের দেয়ালের ভেতর থেকে গুলি, বিস্ফোরণ এবং সাহায্যের জন্য চিৎকারের শব্দ শুনতে পান।

ইকুয়েডরের কারা কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করে জানিয়েছে, সহিংসতার ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং ৩৩ জন বন্দি ও একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, দাঙ্গা শুরু হওয়ার পর এলিট পুলিশ টিম তাৎক্ষণিকভাবে কারাগারে প্রবেশ করে এবং কারাগারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। তবে নিহতদের পরিচয় নির্দিষ্ট করে বলা হয়নি বা নিশ্চিত করা হয়নি যে এই সহিংসতা আন্তঃদলীয় সংঘর্ষের ঘটনা কি না।

এর আগে গত সেপ্টেম্বরের শেষের দিকে মাচালার কারাগারে আরেকটি সশস্ত্র সংঘর্ষে ১৩ জন বন্দি এবং এক কারা কর্মকর্তা নিহত হন।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স