কুষ্টিয়ায় হাডুডু প্রতিযোগিতা ঘিরে উৎসব

ঐহিত্যবাহী হাডুডু খেলায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মানুষ দিনব্যাপী উৎসবে মেতেছিলেন।

শনিবার (০৮ নভেম্বর) পরিষদ চত্ত্বরে এলাকাবাসীর উদ্যোগে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

আধুনিক বিনোদনের ভিড়ে ক্রমেই হারিয়ে যেতে বসা এ ঐতিহ্য পুনরুজ্জীবিত এবং যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে স্থানীয়দের এমন উদ্যোগে এলাকায় সৃষ্টি হয় ব্যতিক্রমী উৎসবের পরিবেশ।

হাডুডু খেলাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভিড় জমতে থাকে সর্বস্তরের মানুষের। জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলা থেকে মোট আটটি দল অংশ নেয় এ প্রতিযোগিতায়। প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা, যা দর্শকদের মুগ্ধ করে রাখে সারাদিন।

মাঠজুড়ে ছিল সব বয়সী মানুষের সরব উপস্থিতি, শিশুদের উচ্ছ্বাস, তরুণদের উল্লাস, বৃদ্ধদের আগ্রহ, নারীদের প্রাণবন্ত উপস্থিতি-সব মিলিয়ে কয়েক হাজার মানুষের পদচারণায় পুরো এলাকা রূপ নেয় মিলনমেলায়। এ খেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে ওঠেন আবালবৃদ্ধাবণিতা।

দর্শকেরা জানান, হাডুডু’র মতো গ্রামীণ খেলাধুলা শুধু বিনোদন নয়, এগুলো গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির মূল স্তম্ভ। এমন আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের পথে ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখে বলে তারা মনে করেন। মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতেও এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া, এমন আয়োজন দেখে অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে হাডুডু প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

স্থানীয় যুবসমাজকে ঐতিহ্যবাহী খেলাধুলার সঙ্গে যুক্ত করা, সামাজিক ঐক্য জোরদার করা এবং গ্রামীণ সংস্কৃতি ধরে রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানান তারা। তারা এ প্রতিযোগিতাকে নিয়মিত আয়োজনের ইচ্ছাও প্রকাশ করেন।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স