শেষ মুহূর্তের গোলে টটেনহ্যামের সঙ্গে নাটকীয় ড্র ম্যানইউর

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে মুখোমুখি হয়েছিল দুই ফেবারিট দল টটেনহ্যাম হটস্পার এবং ম্যানচেস্টার ইউনাইটেড। দুই দলের হাইভোল্টেজ ম্যাচে কেউ জেতেনি, কেউ হারেওনি। শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-২ গোলে ড্র করেছে দুই দল। ম্যাচের ৯৬তম মিনিটে ম্যাথাইস ডি লাইটের হেডে সমতা ফেরায় ইউনাইটেড, যা বাতিল করে দেয় রিচার্লিসনের ৯১তম মিনিটের সম্ভাব্য জয়সূচক গোলকে।

নর্থ লন্ডনের এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি শুরু থেকেই ছিল শ্বাসরুদ্ধকর। রুবেন আমোরিমের অধীনে দুর্দান্ত ফর্মে থাকা ইউনাইটেড ভালোভাবেই ম্যাচে প্রবেশ করে, তবে প্রথমার্ধে আক্রমণাত্মক খেলেছিল টটেনহ্যাম।

৩২তম মিনিটে ইউনাইটেডের পক্ষে গোল করেন ব্রায়ান এমবেউমো, যিনি পেদ্রো পোরোকে কাটিয়ে গুলিয়েলমো ভিকারিওকে ফাঁকি দিযে জালে বল জড়ান। তার আগেই এমবেউমো একাধিকবার অফসাইডে ধরা পড়েছিলেন; কিন্তু এবার ছিলেন নিখুঁত।

প্রথমার্ধ শেষে টটেনহ্যামের সমর্থকদের কাছ থেকে শোনা যায় অসন্তোষের সুর। কারণ, ২০২৫ সালে প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে মাত্র তিনটি জয় পেয়েছে দলটি।

দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর বদলি হিসেবে আসা উইলসন ওডোবার্ট খেলায় প্রাণ ফেরান। তার ক্রস থেকে ৮৪তম মিনিটে ম্যাথিস টেল দুর্দান্ত এক শটে গোল করে ম্যাচে সমতা আনেন।

অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে (৯১’) টটেনহ্যামকে লিড এনে দেন রিচার্লিসন, যিনি ওডোবার্টের শটে ডিফ্লেকশন দিয়ে গোল করেন। এতে মনে হচ্ছিল, কোচ থমাস ফ্র্যাঙ্কের অধীনে টটেনহ্যাম অবশেষে ঘরের মাঠে কাঙ্ক্ষিত জয়ের স্বাদ পেতে যাচ্ছে।

কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে (৯৬’) ব্রুনো ফার্নান্দেসের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে গোল করেন ম্যাথিয়াস ডি লাইট, যিনি রদ্রিগো বেনতানকুরকে হারিয়ে বল জালে পাঠান। এ ড্র দিযে ম্যানইউ নিশ্চিত করে অপরাজিত থাকালো পঞ্চম ম্যাচে। যদিও টানা দুটি ম্যাচ ড্র করলো তারা।

ম্যানইউ গোলরক্ষক সেনে ল্যামেন্স ছিলেন দুর্দান্ত। দ্বিতীয়ার্ধে ক্রিশ্চিয়ান রোমেরো ও হোয়াও পালহিনহার শট ঠেকিয়ে দেন তিনি। অন্যদিকে, টটেনহ্যামের গোলরক্ষক ভিকারিও শেষ পর্যন্ত ডি লাইটের হেডে অসহায় ছিলেন।

ম্যাচের শেষে দুই দলই একটি পয়েন্ট ভাগ করে নেয়। এই ড্রয়ের ফলে রুবেন আমরিমের অধীনে ম্যানইউ ৫ ম্যাচ অপরাজিত ধারাবাহিকতা বজায় থাকে, আর থমাস ফ্র্যাঙ্কের টটেনহ্যামকে আরও অপেক্ষা করতে হচ্ছে ঘরের মাঠে প্রিমিয়ার লিগের জয়ের জন্য। ১১ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে ম্যানইউ সপ্তম ও সমান পয়েন্ট নিয়ে টটেনহ্যাম তৃতীয়।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর