নির্মাতার সঙ্গে সামান্থা, আলোচনায় সম্পর্কের গুঞ্জন

একই রঙের পোশাকে একফ্রেমে ধরা দিলেন নির্মাতা রাজ নিদিমরুর সঙ্গে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। চোখেমুখে তাদের একরাশ উচ্ছ্বাস, ঠোঁটে হালকা হাসি। যুগলের এই অভিব্যক্তিতেই নাকি ‘প্রেম’ গন্ধ পাচ্ছেন অনুরাগীরা।

শুক্রবার রাত থেকে সেই ছবি নিয়ে তোলপাড় সামাজিকমাধ্যমে। এরপর রাজ-সামান্থার প্রেম-বিয়ের জল্পনা আরও এগিয়ে নিয়েছে সামান্থার লেখা ‘সাহসী’ ক্যাপশন। তাহলে কি এবার বিয়ের পিঁড়িতে নায়িকা-পরিচালক? বলিউড থেকে ভারতের দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি- কৌতূহল সর্বত্র এ নিয়ে।

সামান্থা রুথ প্রভুর সাফল্য উদযাপনের ভাগীদার হতে শুক্রবার রাতে এক অনুষ্ঠানে পৌঁছে যান ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরু। সেই পার্টি থেকে কয়েকটি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা গেল পাণীয়র গ্লাস হাতে সামান্থার কোমর জড়িয়ে রেখেছেন রাজ। আর সেই ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনা তুঙ্গে। 

সামান্থা এদিন ক্যাপশনে লেখেন, বন্ধু-বান্ধব এবং পারিবারিক বৃত্তে। গত দেড় বছরে আমার ক্যারিয়ারে বেশি কিছু সাহসী পদক্ষেপ নিয়েছি। ঝুঁকি নেওয়া, নিজের দৃষ্টিভঙ্গির ওপর আস্থা রাখা এবং জীবন থেকে শিক্ষা নিয়ে পথচলা। সেই ছোট ছোট জয়গুলোই আজ আমার উদযাপনের কারণ। বেশ কজন মেধাবী, কঠোর পরিশ্রমী এবং খাঁটি মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। তাই খুব বিশ্বাসের সঙ্গে বলতে পারি, এটা মাত্র শুরু।

সামান্থার ক্যাপশনে উল্লিখিত এমন জীবনবোধ নজর কেড়েছে অনুরাগীদেরও। বিশেষ করে সামান্থার এই ‘নতুন শুরু’র উল্লেখ নজর এড়ায়নি তাদের। তাদের একসঙ্গের ছবি ও ক্যাপশন সবমিলিয়ে আলোচনায় সামান্থার ব্যক্তিগতজীবন।

অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিচ্ছেদের চার বছর পেরিয়েছে। প্রাক্তন নাগা এখন নতুন বউ অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে ব্যস্ত। মাঝেমধ্যেই তাদের সংসারের সুখের ঝলক সামাজিকমাধ্যমে দেখা মেলে। এদিকে মাসখানেক ধরে গুঞ্জন, সামান্থাও নাকি অতীত ভুলে নতুন ইনিংস শুরু করেছেন ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর