রাঙ্গামাটিতে পাহাড়ি নারী উদ্যোক্তাদরে তৈরি পণ্য নিয়ে মেলা

পাহাড়ি নারীদের হাতে তৈরি পণ্য নিয়ে রাঙ্গামাটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাবাংগী মেলা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে শহরের রাজবাড়ী সড়ক সাবারাং রেস্টুরেন্ট প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার উদ্বোধন করেন চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়।

সাবাংগী মেলায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, অন্তর্বর্তীকালীন সরকারের নারীবিয়ষক সংস্কার কমিশনের সদস্য ও শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, জেলা পরিষদ সদস্য প্রতুল দেওয়ান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) রাঙ্গামাটির সহকারী মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন, সাবেক মৎস্য কর্মকর্তা ইন্দুলাল চাকমাসহ অন্যরা।

সাবাংগী মেলার নারী উদ্যোক্তা রেঁনেসা চাকমা বলেন, ‘আমাদের লক্ষ্য নিজেদের পাশাপাশি পরিবার, সমাজ, জাতি ও দেশকে এগিয়ে নেয়া। নারীরা যেন অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখতে পারে; এ বিশ্বাস থেকেই সাবাংগীর যাত্রা ও সংগ্রাম। নারীদের অর্থনৈতিক সমৃদ্ধি আনাই হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য।’

সাবাংগী নারী উদ্যোক্তা সমিতির উদ্যোগে এবারের মেলায় ২৭টি স্টল বসেছে। মেলায় সেরা উদ্যোক্তা হিসেবে দুজন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উদ্বোধন শেষে প্রদর্শনী মেলা স্টল ঘুরে দেখেন অতিথিরা। মেলায় ঘুরে দেখা গেছে, বাঁশ ও বেতের বিভিন্ন নান্দনিক পণ্য, হাতে তৈরি সৌন্দর্যবর্ধন পণ্য, কৃষিপণ্য থেকে প্রক্রিয়াজাত খাবার, পাহাড়িদের ঐতিহ্যগত পোশাক, কোমড় তাঁতের বস্ত্র পণ্যসহ পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার।

উদ্যোক্তারা জানিয়েছেন, ‘সাবাংগী’ একটি চাকমা ভাষার শব্দ। এর বাংলা অর্থ বোঝায়, ‘এক ছায়ার নিচে কাজ করা কর্মসঙ্গী বা সহকর্মী’।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর