মার্কিন কংগ্রেস থেকে অবসর নিচ্ছেন ন্যান্সি পেলোসি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ঘোষণা দিয়েছেন যে তিনি আর পুনর্নির্বাচনে অংশ নেবেন না। অর্থাৎ, ২০২৭ সালের শুরুতে তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর তিনি কংগ্রেস থেকে অবসর নিচ্ছেন।

১৯৮৭ সাল থেকে কংগ্রেসে দায়িত্ব পালন করে আসা ৮৫ বছর বয়সী পেলোসি বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তার নিজ শহর সান ফ্রান্সিসকোবাসীদের উদ্দেশে বলেন, আমার প্রিয় সান ফ্রান্সিসকোবাসীরা, তোমাদের জানাতে চাই—আমি কংগ্রেসে পুনর্নির্বাচনের জন্য প্রার্থী হচ্ছি না। কৃতজ্ঞ হৃদয়ে আমি তোমাদের গর্বিত প্রতিনিধি হিসেবে আমার শেষ বছরের দায়িত্ব পালনের অপেক্ষায় আছি।

পেলোসি আধুনিক ডেমোক্র্যাটিক পার্টির সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন হিসেবে বিবেচিত। তিনি ২০০৭ থেকে ২০১১ এবং ২০১৯ থেকে ২০২৩—দুই মেয়াদে হাউস স্পিকারের দায়িত্ব পালন করেন।

একজন আইন প্রণেতা হিসেবে পেলোসি মধ্য-বামপন্থী নীতি অনুসরণ করেছেন। তার অন্যতম বড় সাফল্য হলো সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ (স্বাস্থ্যসেবা সংস্কার আইন) ২০১০ সালে প্রতিনিধি পরিষদে পাস করানো।

২০০৩ সালে ইরাক যুদ্ধের বিরোধিতা করলেও পেলোসি ইসরায়েলের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত।

চার দশকেরও বেশি সময় ধরে মার্কিন রাজনীতিতে সক্রিয় থাকা ন্যান্সি পেলোসি যুক্তরাষ্ট্রে নারী নেতৃত্বের পথিকৃৎ হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর