ট্রাইব্যুনালে নুসরাত ফারিয়া

সত্য ঘটনা অবলম্বনে ঢাকার অদূরে চট্টগ্রামে শুরু হয়েছে নতুন একটি সিনেমার শুটিং। রায়হান খান পরিচালিত এ সিনেমাটির নাম ‘ট্রাইব্যুনাল’। কোর্টরুম ড্রামার এ সিনেমাটিতে দেখা যাবে একঝাঁক তারকাকে।

ইতিমধ্যে জানা গেছে, সিনেমাটিতে অভিনয় করছেন তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ, সায়রা আক্তার।

এবার নতুন খবর এলো। এতে চমক হিসেবে যুক্ত হতে যাচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এমনটা নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক। তিনি বলেন, ‘সিনেমাটি নির্মিত হচ্ছে একটি সত্য ঘটনা অবলম্বনে। নারী ও শিশু নির্যাতন ২০০১ আইনের একটি মামলা ঘিরে এর গল্প। গল্পে রয়েছে ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতি।’

রায়হান খান আরো বলেন, ‘কোর্টরুম ড্রামা সিনেমা। এখানে গল্পই প্রধান। গল্পের চরিত্রের প্রয়োজনেই এখানে অনেককে দেখা যাবে। নুসরাত ফারিয়াকেও দর্শক চমক হিসেবে দেখতে পাবেন।’

জানা গেছে, গেল ৮ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হয়েছে ‘ট্রাইব্যুনাল’-এর শুটিং। চট্টগ্রামের পর কিছু অংশের শুটিং হবে রাজধানী ঢাকা ও এফডিসিতে। সব কিছু ঠিক থাকলে ছবিটি আগামী বছর ঈদে মুক্তি পেতে পারে।

সিনেমাটিতে আরো অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, রাকিব হোসেন ইভান, সাবেরি আলম, মিলন ভট্টাচার্য প্রমুখ।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স