মৌসুমীর জন্মদিনে ওমর সানী, ‘দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব’

চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন মানেই তার স্বামী অভিনেতা ওমর সানীর কাছে বিশেষ অনুভূতির দিন। তবে গত দুই বছর ধরে এই দিনটি ঘটা করে উদযাপন করতে পারছেন না তিনি। কারণ প্রিয় স্ত্রী মৌসুমী এখন যুক্তরাষ্ট্রে। আর তিনি রয়েছেন দেশে। দূরে থাকলেও ফেসবুকে প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা জানাতে ভুলেন না তিনি।

এবারেও মৌসুমীর জন্মদিনে শুভেচ্ছা দিলেন ওমর সানী। দুটি ছবি পোস্ট করে ভালোবাসা জানিয়ে ওমর সানী ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব।’

এসময় তিনি নিন্দুকদের সমালোচনা করে বলেন, ‘যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে ওরা হচ্ছে বো…..।’

২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে আছেন মৌসুমী। মাঝে দেশে ফেরার কথা থাকলেও ফেরা হয়নি। তাই এবারের জন্মদিনও সেখানে উদযাপন করতে হচ্ছে। একইভাবে গত বছরও মৌসুমীর জন্মদিনটি দেশের বাইরে কাটে। গত বছর ওমর সানী ফেসবুকে জানিয়েছিলেন, ‘জন্মদিনে মৌসুমীকে পাশে না পেয়ে মন খারাপ। কিন্তু কিছু করার নেই, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সব মেনে নিতে হবে।’

বিদেশে থাকলেও দেশের জন্মদিনগুলো মিস করেন মৌসুমী। গত বছর জন্মদিনে মৌসুমী জানিয়েছিলেন, ‘দেশে থাকলে ভক্তরা শুভেচ্ছা জানাতেন। কাছের কেউ কেউ বাসায় আসতেন কেক ও ফুল নিয়ে। বিদেশের মাটিতে বসে দেশের জন্মদিন উদযাপন খুব মিস করছেন।’

১৯৭৩ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন মৌসুমী। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। প্রথম ছবিতে তার নায়ক ছিলেন সালমান শাহ। অভিনয়ের পাশাপাশি গান গাওয়া, ছবি পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমী।

প্রথম সিনেমা দিয়েই জনপ্রিয়তা পাওয়া এই নায়িকা সালমান শাহ ছাড়া ওমর সানীর সঙ্গে একাধিক সিনেমায় জুটি হয়ে জনপ্রিয় হয়েছিলেন। শুটিং থেকেই তাদের মধ্যে প্রেম শুরু হয়। একসময় গোপনেই তারা বিয়ের পথে হাঁটেন। পরে ঘটা করে বিয়ের আয়োজন করেন। মৌসুমী ও ওমর সানী দম্পতির সংসারে রয়েছেন দুই সন্তান ফারদীন ও ফাইজা।

মৌসুমী দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল ছবি। চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর