পশ্চিমবঙ্গের একটি সরকারি মেডিকেল কলেজ থেকে ৪০ শিক্ষার্থীকে বহিষ্কার

পশ্চিমবঙ্গের রাষ্ট্র পরিচালিত কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটালের ৪০ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্য শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার বর্ধিত কলেজ কাউন্সিল সভায় শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল থেকেই তাঁদের বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে।

বৈঠকের অনুলিপিতে বলা হয়, প্রাথমিকভাবে পাওয়া বিপুল তথ্য-প্রমাণ এবং ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের দেওয়া ও ডিজিটাল তথ্য-প্রমাণের ভিত্তিতে বর্ধিত কলেজ কাউন্সিল অভিযুক্ত শিক্ষার্থীদের হোস্টেল, হাসপাতাল ও কলেজ ক্যাম্পাস থেকে অন্তত ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আজ (গতকাল) থেকেই কার্যকর হবে।

অনুলিপিতে আরও বলা হয়, সাময়িকভাবে বহিষ্কার শিক্ষার্থীরা ছয় মাসের মধ্যে শুধু পরীক্ষায় অংশ নিতে এবং র‍্যাগিংবিরোধী কমিটি ও অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা বিশেষ কোনো তদন্ত কমিটির প্রয়োজনে কলেজে ঢুকতে পারবেন। কিন্তু কোনোভাবেই হোস্টেল ও হাসপাতালে প্রবেশ করতে পারবেন না।

বর্ধিত কলেজ কাউন্সিলের বৈঠকে বর্তমান স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি বিলুপ্তির বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। পরবর্তী ঘোষণা না দেওয়া বা গণতান্ত্রিকভাবে নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটির কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বর্ধিত কলেজ কাউন্সিলের অনুলিপির ভাষ্যমতে, পশ্চিমবঙ্গের কল্যাণীর কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটালে বিরাজমান ভয়ের সংস্কৃতি অবশ্যই বন্ধ করতে হবে এবং এ ধরনের (হুমকির ঘটনা) আর কখনো পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ