নড়াইলে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। এছাড়া ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কালিয়া উপজেলার বুড়িখালি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন হেকমত শেখ (৩৬) ও মো. আমিনুর গাজী (৩৭)।

ভুক্তভোগী ও তাদের স্বজনরা জানান, বুড়িখালী বাজারে আধিপত্যকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত আকুবর শেখ ও আওয়ামী লীগ সমর্থিত জালাল খান ওরফে ধলা মেম্বরের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে আকুবর শেখ বুড়িখালী বাজারে বিএনপি অফিসে দলীয় কর্মীদের নিয়ে মিটিং করেন। মিটিং শেষে সন্ধ্যার পর অফিস থেকে বের হলে আওয়ামী লীগ সমর্থিত জালাল খান ওরফে ধলা মেম্বরের সহযোগীরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে হেকমত শেখকে টেটাবিদ্ধ ও মো. আমিনুর গাজীকে গুলি করে। পরে তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জেরে বুড়িখালী বিএনপির অফিসসহ ৪-৫টি দোকান ভাঙচুর করা হয়।

সদর হাসপাতালের চিকিৎসক শরীফ মোহাম্মদ হাসান বলেন, একজনের হাতে টেটাবিদ্ধ হয়েছে। অপরজনের গুলি লেগেছে কি না তা এক্সরে রির্পোট ছাড়া বলা যাচ্ছে না।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন। তিনি বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প