অস্ট্রেলিয়ায় কনসার্ট বন্ধের হুমকি অমিতাভের নিরাপত্তা নিয়েও উদ্বেগ

অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করায় খলিস্তানপন্থী জঙ্গি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’র (এসএফজে) টার্গেটে পড়েছেন ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে সংগঠনটি। এ ঘটনায় উদ্বেগ বেড়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে। আশঙ্কা করা হচ্ছে, অমিতাভ বচ্চনও খলিস্তানিদের সম্ভাব্য ‘পরবর্তী টার্গেট’ হতে পারেন।

সম্প্রতি টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র এক পর্বে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন দিলজিৎ। সেখানে অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিতে দেখা যায় তাকে। সেই দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয় খলিস্তানপন্থী সংগঠন ‘এসএফজে’। তাদের দাবি, একজন শিখ হিসেবে অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করে দিলজিৎ পুরো শিখ সম্প্রদায়ের সম্মানহানি করেছেন।

এ প্রসঙ্গে সংগঠনটি ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার ঘটনাও টেনে এনেছে। তাদের অভিযোগ, সে সময় অমিতাভ বচ্চন গণহত্যায় প্ররোচনা দিয়েছিলেন। কারণ রাজীব গান্ধীর ঘনিষ্ঠ হিসেবে কংগ্রেস সরকারের পাশে ছিলেন তিনি। এমনকি তখন কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনেও প্রার্থী হয়ে জিতেছিলেন তিনি। যদিও পরে রাজনীতি থেকে সরে দাঁড়ান অমিদতাভ বচ্চন।

‘এসএফজে’র পক্ষ থেকে সংগঠনের প্রধান এক বিবৃতিতে বলেন, ‘অমিতাভ বচ্চনের মন্তব্যের কারণে ১৯৮৪ সালে ৩০ হাজার শিখের প্রাণ গিয়েছিল। আজ তার পা ছুঁয়ে প্রণাম করে দিলজিৎ দোসাঞ্ঝ সেই শহিদদের অপমান করেছেন। তাই পয়লা নভেম্বর তার অস্ট্রেলিয়া কনসার্ট বন্ধ করা হোক।’

সংগঠনটির এই হুমকির পর থেকেই দিলজিৎ দোসাঞ্ঝ ও অমিতাভ বচ্চনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলোর নজর এখন তাদের ওপর-যাতে কোনোভাবে নিরাপত্তা বেষ্টনী ভেঙে হামলার চেষ্টা না হয়। সূত্রের দাবি, পরিস্থিতি ঘিরে সতর্ক রয়েছে ভারতীয় নিরাপত্তা মহল।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর