ই-কমার্স প্রতারণা মালয়েশিয়ায় বাংলাদেশি-ইন্দোনেশিয়ানসহ গ্রেফতার ৭৯০

মালয়েশিয়ায় ই-কমার্স জালিয়াতি দমনে পরিচালিত বিশেষ অভিযানে বাংলাদেশি ও ইন্দোনেশিয়ানসহ ৭৯০ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

পুলিশ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত মালয়েশিয়ায় ই-কমার্স প্রতারণায় ৫৪.১ মিলিয়ন রিঙ্গিতের ক্ষতি হয়েছে, যা দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

বুকিত আমান বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের (জেএসজেকে) পরিচালক দাতুক রুসদি মোহাম্মদ ইসা জানান, ই-কমার্স জালিয়াতি দমনে জেএসজেকে ২ থেকে ১২ সেপ্টেম্বর ‘অপ মেরপাতি খাস বিল. ১/২০২৫’ নামে বিশেষ অভিযান চালায়।

অভিযানের মূল লক্ষ্য ছিল ই-কমার্সভিত্তিক অনলাইন প্রতারণা রোধ করা। এতে প্রতারণায় জড়িত সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। যারা প্রতারণার অর্থ লেনদেনে ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা, এটিএম কার্ড সরবরাহ ও টাকা উত্তোলনের মতো বেআইনি কার্যক্রম জড়িত ছিল।

বুকিত আমান জেএসজেকে সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে পরিচালক দাতুক রুসদি জানান, দণ্ডবিধির ৪২০ ধারায় (প্রতারণা) এসব মামলা তদন্তাধীন। অভিযানে প্রতারণামূলক লেনদেনে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা ৭৯০ জন ‘অ্যাকাউন্ট খচ্চর’ ও কল সেন্টার পরিচালনায় জড়িত ৩০ জনসহ মোট ৮২০ জনকে আটক করা হয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর