মুক্তি পেল ‘এমন দিনে তারে বলা যায়’

‘এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায়’-রবীন্দ্রনাথ ঠাকুরের এ গান অনেকেরই বরষা দিনের সঙ্গী। গানটির প্রথম চরণ থেকেই নাটক নির্মাণ করেছেন জাহিদ প্রীতম। যেটা তৈরি করা হয়েছে ক্যাপিটাল ড্রামার জন্য। গতকাল (অক্টোবর) বৃহস্পতিবার নাটকটি মুক্তি পেয়েছে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, প্রিয়ন্তী উর্বী, মীর রাব্বি প্রমুখ।

ত্রিভুজ প্রেমের গল্পের এ নাটক নিয়ে নির্মাতা বলেন, ‘গল্পটা এমনভাবেই সাজানো হয়েছে, শেষ দৃশ্যের আগ পর্যন্ত গল্পের চরিত্রগুলো কে কোথায় যাচ্ছে, তাদের শেষ কোথায়, কিছুই অনুমান করা যায় না সেভাবে। আর এখানেই গল্প আর এই নামের সার্থকতা! নির্মাতা হিসেবে দর্শকের সঙ্গে এই ইঁদুর-বিড়াল খেলা আমি উপভোগ করি। দেখা যাক এবারও দর্শক আমার গল্পের মায়াজালে পা দেয় কি না।’

অভিনেতা তৌসিফ বলেন, ‘প্রায় আড়াই বছর পর জাহিদ প্রীতমের নির্মাণে নাটক করলাম। আর প্রথমবার উর্বীর সঙ্গে। গল্পটা গোলকধাঁধার মতো। যখনই দর্শক ভাববে গল্প শেষ, তখনই আরেকটা টুইস্ট আসবে।’

উর্বীও জানালেন, তিনি নাটকটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। অনেকটা নার্ভাসও। তার ভাষ্য, ‘নিজেকে প্রথমবার টিভিতে দেখার যে কৌতূহলী অনুভূতি হয়েছিল, এখনো কেন যেন তেমনই লাগছে।’

নাটকটিতে একটি গান রয়েছে ‘কাজল চোখে ভালোবাসা’। নীল মাহবুবের কথায় এর সুর করেছেন শরিফুল ইসলাম, সংগীতায়োজনে সাউন্ড হ্যাকার। গেয়েছেন মাহতিম শাকিব।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স