নারী বিশ্বকাপ বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। বোর্ডে ৩৩৮ রান। অনেকেই ভেবেছিলেন, ইনিংসের অর্ধেকটা যেতেই ম্যাচের ফল ঠিক হয়ে গেছে। ভাবাই স্বাভাবিক। দলটা যে নারী বিশ্বকাপের সবচেয়ে সফল দল সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া!

কিন্তু ভারত যা করলো, তা রীতিমত অবিশ্বাস্য। নাবি মুম্বাইয়ে ৩৩৯ রানের লক্ষ্য ৫ উইকেট হারিয়েই তারা পেরিয়ে গেলো ৯ বল হাতে রেখে! শুধু বিশ্বকাপ ইতিহাসে নয়, নারী ক্রিকেটে সবচেয়ে বড় রান তাড়ার বিশ্বরেকর্ড গড়েই ফাইনালে নাম লেখালো হারমানপ্রিত কাউরের দল।

নারীদের ক্রিকেটে এর আগে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার, এই ভারতের বিপক্ষে এই বিশ্বকাপেই। গত ১২ অক্টোবর ভারতের ৩৩০ রানের লক্ষ্য পাড়ি দিয়েছিল অসিরা। বলা যায়, ভারত সেই প্রতিশোধই নিলো আরও বড় মঞ্চে।

ভারতের জয়ের নায়ক জেমিমাহ রদ্রিগেজ। ১৩৪ বলে ১৪ চারে ১২৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। এছাড়া অধিনায়ক হারমানপ্রিত ৮৮ বলে করেন ৮৯ রান।

এর আগে ফোবি লিচফিল্ডের সেঞ্চুরিতে ভর করে ৪৯.৫ ওভারে ৩৩৮ রান তুলে অলআউট হয় অস্ট্রেলিয়া। ৯৩ বলে ১৭ চার আর ৩ ছক্কায় ১১৯ রান করেন ফোবি। এছাড়া এলিসা পেরি ৭৭ আর অ্যাশলে গার্ডনার ৪৫ বলেই খেলেন ৬৩ রানের ইনিংস।

রোববার ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে। ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে প্রোটিয়া মেয়েরা।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স