আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে অন্যতম সেরা: প্রেস সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলেনে প্রেস সচিব এ মন্তব্য করেন।

নির্বাচনের আয়োজন নিয়ে কোনো আতঙ্ক রয়েছে কি না- একজন গণমাধ্যমকর্মীর এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন। এ নিয়ে আতঙ্কের কিছু নাই।’

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নির্বাচন প্রস্তুতিবিষয়ক উচ্চপর্যায়ের এক বৈঠক হয়। বৈঠকে তিনি বিভিন্ন নির্দেশনা দেন। এ বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনটি হয়।

প্রেস সচিব জানান, নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে প্রাথমিক যে কাজগুলো করতেই হবে সেগুলো দ্রুত সম্পন্ন হোক, এমনটি চাইছেন প্রধান উপদেষ্টা। আর কাজগুলো ১৫ নভেম্বরের মধ্যে হলে ভালো হয় বলে মনে করেন তিনি।

শফিকুল আলম বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর অনেক কাজ আসবে। প্রধান উপদেষ্টা চাইছেন সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে একটি দিনও যেন নষ্ট না হয়। একটি দিনও যেন কেউ শিথিল না থাকেন। তিনি বারবার সে কথা বলেছেন।

ভোটের তারিখ নির্বাচন কমিশন ঘোষণা করবে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, তারা এ বিষয়ে বলেছেনও, সম্ভবত ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারা জানাবে। আমাদের তরফ থেকে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার কিছু নেই। আমাদের তরফ থেকে বারবার একটা কথাই বলছি যে, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে।

তিনি আরও জানান, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখা হবে। এছাড়া কর্মকর্তাদের নিজ জেলা ও নিকট আত্মীয় জেলা এবং আত্মীয় পরিজনের কেউ প্রার্থী হলে সেসব নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন থেকেও বিরত রাখা হবে। নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বদলি ও পদায়নের বিষয়ে এলাকার গুরুত্ব বিবেচনায় কর্মকর্তাদের দক্ষতা বিবেচনা করে বিভিন্ন নির্বাচনী এলাকায় বদলি ও পদায়নের বিষয়ে এরই মধ্যে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ শুরু করেছে। পাশাপাশি নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্ব পালন করবে এমন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়াও শুরু করেছে বলে জানান শফিকুল আলম।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর