ঢাকায় হেমন্তের প্রথম বৃষ্টি, জনজীবনে স্বস্তি

চলতে কার্তিক মাসের প্রায় মাঝামাঝি। ঋতুতে এখন হেমন্তকাল। ভোরে কুয়াশা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রখর রোদ দেখা দিচ্ছে। বেশ কয়েকদিন ধরে রাজধানীতে দিনের বেলা গরমে অস্বস্তি চলছে জনজীবনে। তবে সেখানে হঠাৎ স্বস্তি নিয়ে এসেছে বুধবার (২৯ অক্টোবর) রাতের বৃষ্টি।

আজ দিনভর গরম থাকলেও বিকেল থেকে আকাশ ছিল মেঘে ঢাকা। রাতের বৃষ্টিতে সেই গরম অনেকটাই কেটে গেছে। সঙ্গে বইছে হিমেল হাওয়া, চারপাশে ছড়িয়ে পড়েছে হেমন্তের বাতাস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, সর্বশেষ ১৭ অক্টোবর রাজধানীতে এক মিলিমিটার বৃষ্টি হয়েছিল। মৌসুমি বায়ু বিদায়ের পর নগরীতে আর বৃষ্টি হয়নি বললেই চলে।

অধিদপ্তরের আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে এখন নিম্নচাপ অবস্থায় রয়েছে। তাই এই অবস্থায় দেশে বৃষ্টি ঝরছে।

তারা আরও জানান, অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুর দিক পর্যন্ত মাঝেমধ্যে এমন হালকা বা মাঝারি বৃষ্টি স্বাভাবিক ঘটনা। এটি মূলত মৌসুমি বায়ুর শেষাংশ এবং উত্তর দিক থেকে আসা ঠান্ডা বাতাসের সংঘাতে ঘটে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, এই বৃষ্টি মৌসুমি বায়ু বিদায়ের আগে ও শীতের আগমনের মাঝের সময়েরও বৃষ্টি। আরও দু-একদিন বৃষ্টি থাকতে পারে।

তিনি আরও বলেন, এ বৃষ্টির পর তাপমাত্রা ধীরে ধীরে কমবে। নভেম্বরের প্রথমার্ধ শেষে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শীতের প্রভাব স্পষ্ট হবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর