টেকনাফে সাগর থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরে মাছ ধরতে যাওয়া ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারে আরাকান আর্মি।

বুধবার (২৯ অক্টোবর) টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

টেকনাফের কে কে পাড়ার জেলে ইমাম হোসেন জানান, টেকনাফের কে কে পাড়া ঘাট থেকে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পরে কয়েকটি ট্রলার সাগরে মাছ ধরতে গেলে আরাকান আর্মির কবলে পড়ে। আরাকান আর্মি সদস্যরা তাদের ট্রলার ও মাছসহ ধরে নিয়ে যায়।

অপরদিকে মিয়ানমারের একটি সংবাদ মাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্কের বরাতে জানা গেছে, মঙ্গলবার উপকূলীয় নিরাপত্তা উপ-ইউনিট সন্ধ্যা ৭টার দিকে একটি কাঠের নৌকায় করে সাগর পথে রওনা দেয়। টহল দেওয়া শুরু করা হয় ও মাছ ধরার জন্য আসা অবৈধভাবে আরাকান জলসীমায় প্রবেশকারী নৌকাগুলিকে আটক করা যায়।

এই টহল চলাকালীন রাতে টেকনাফ থেকে আসা একটি কাঠের নৌকা উপকূল রেখা থেকে প্রায় ২ দশমিক ১৪ কিলোমিটার পশ্চিমে আরাকান অঞ্চলের মংডু টাউনশিপের কাছে সাগরে মাছ শিকার করতে দেখা যায়। এসময় মাছ ধরার নৌকাটিসহ ৭ জন জেলেকে আটক করা হয়।

এ বিষয়ে টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, টেকনাফ কে কে পাড়ার শাওন মালিকানাধীন হামিদ মাঝির পরিচালিত একটি ট্রলার সাগরে মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যদের হাতে ৭ জেলে আটক হয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি