ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (আন্তর্জাতিক বিমানে যাত্রী ওঠার জন্য লাগানো সিঁড়ি) সঙ্গে ধাক্কায় লন্ডনগামী বিমানের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিমানটি উড্ডয়ন করেনি।

বুধবার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। বিকল্প ব্যবস্থায় ঢাকা থেকে আরেকটি বিমান এনে ওই ফ্লাইটের যাত্রীদের পাঠানো হচ্ছে।

বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বিকল্প ফ্লাইটটি বেলা আড়াইটার দিকে ছেড়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটে ২৬২ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২ ফ্লাইট সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি ছেড়ে যাওয়ার আগে বোর্ডিং ব্রিজের সঙ্গে বিমানের ইঞ্জিনের ধাক্কা লাগে। এতে বিমানটির ইঞ্জিন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে বিমান আর উড্ডয়ন করেনি। পরে বিকল্প ব্যবস্থায় ঢাকা থেকে আরেকটি বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়েছে। এই উড়োজাহাজে ফ্লাইটের যাত্রীদের পাঠানোর প্রক্রিয়া চলছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ বলেন, বোর্ডিং ব্রিজ সরানোর সময় ঘষা লেগে উড়োজাহাজের ইঞ্জিন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী ব্যবস্থা না নেওয়া পর্যন্ত উড়োজাহাজটি উড্ডয়ন করবে না। বিকল্প ব্যবস্থা হিসেবে আরেকটি উড়োজাহাজে করে যাত্রীদের পাঠানো হবে। আড়াইটার দিকে লন্ডনের উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাবে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স