বয়স বিতর্কে মুখ খুললেন মালাইকা

বয়স নিয়ে বলিউডে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা নতুন কিছু নয়। তবে এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। ২০১৯ সালে ৪৬ বছর বয়সে জন্মদিন পালন করেছিলেন এই অভিনেত্রী। ফলে ২০২৫ সালে তার বয়স ৫০ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে এবার নিজেই নিজের বয়স প্রকাশ করে সব জল্পনা-কল্পনার ইতি টানলেন তিনি।

গত ২৩ অক্টোবর ছিল মালাইকার জন্মদিন। ছেলেকে আরহান খান ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে জমকালোভাবে দিনটি উদযাপন করেন তিনি। জন্মদিনের পার্টির ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু নজর কেড়ে নেয় জন্মদিনের কেক- যার ওপরে স্পষ্ট লেখা ছিল ‘৫০’! এরপরই নেটিজেনদের প্রশ্ন, ‘তাহলে কি সত্যিই ৫০ বছর বয়স মালাইকার?’

উইকিপিডিয়াতে যেখানে তার বয়স উল্লেখ রয়েছে ৫২ বছর, সেখানে অভিনেত্রীর নিজের দাবি, তিনি ৫০-এই পা দিয়েছেন। রোববার রাতে নিজের জন্মদিনের আরও কিছু ছবি শেয়ার করে মালাইকা লেখেন, ‘আমার মন ভরে গিয়েছে। আমার ৫০তম জন্মদিনকে এত আনন্দের সঙ্গে ভরিয়ে তোলার জন্য সবাইকে ধন্যবাদ। এই সন্ধ্যার আয়োজনের জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাই বোন অমৃতা ও আমার সব প্রিয়জনকে।’

বয়স বিতর্কে মুখ খুললেন মালাইকা

বোন অমৃতা অরোরাও মজার ছলে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন, লিখেন- ‘গত কয়েক বছর ধরে শুনছি, তোমার বয়স ৫০ হয়ে গেছে। অবশেষে সত্যিই ৫০ পূর্ণ করলে আমার সুন্দরী বোন!’

তবে নেটিজেনদের একাংশ এখনো প্রশ্ন তুলছেন বয়স নিয়ে, কেউ বলছেন “উইকিপিডিয়া ভুল নয়”, আবার অনেকেই মনে করছেন- “মালাইকার কাছে বয়স কেবল সংখ্যা, তিনি আজও ২৫-এর মতোই দীপ্তিময়।”

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স