নতুন লুকে চমকে দিলেন শাকিব খান

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান মানেই চমক। প্রতিটি সিনেমায় ভিন্ন লুকে হাজির হয়ে দর্শককে অবাক করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। নতুন এক লুকে হাজির হয়ে আবারও আলোচনায় এলো ঢালিউডের এই সুপারস্টার।

রোববার (২৬ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন শাকিব খান। একই সঙ্গে সেটি শেয়ার করেন নিজের ফেসবুক পেজেও।

ছবিতে দেখা যায়, কালো ঢিলেঢালা পোশাকে ধরা দিয়েছেন অভিনেতা। এলোমেলো চুল, ক্লিন শেড মুখে মোটা গোঁফ, চোখে কালো সানগ্লাস—একেবারে অন্যরকম আভা। পায়ে সাদা স্লিপার স্যান্ডেল, পেছনে রৌদ্রোজ্জ্বল শহরের আবহ।

ছবির ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘আপনি নিজেকে যত বেশি জানবেন, অন্যকে ততই কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে।’

নায়কের এমন পোস্টে মুহূর্তেই ভক্তদের প্রতিক্রিয়ায় ভরে যায় কমেন্ট বক্স। একজন লেখেন, ‘মেগাস্টার শাকিব খান, আমি শাকিব ভক্ত হয়েও চিনতে কষ্ট হয়েছে!’ আরেকজনের মন্তব্য, ‘আজ যদি সালমান শাহ ভাই বেঁচে থাকতেন, আপনাকে দেখে গর্ব করতেন।’

ধারণা করা হচ্ছে, শাকিবের নতুন এই লুক তার আসছে নতুন সিনেমা ‘সোলজার’ থেকে নেওয়া। এটি পরিচালনা করছেন শাকিব ফাহাদ। অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটির প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। তার সঙ্গে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আরও রয়েছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী এবং এবিএম সুমন। চলচ্চিত্রটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স