জোড়া গোলে নতুন রেকর্ড মেসির, সিরিজে এগিয়ে মিয়ামি

লিওনেল মেসি আবারও দেখালেন কেন তাকে ফুটবলের `গোট‘ বলা হয়। দুর্দান্ত এক ডাইভিং হেডে গোল করলেন তিনি। প্লে-অফ সিরিজের প্রথম ম্যাচে সবমিলিয়ে দুই গোল ও এক অ্যাসিস্ট করে ন্যাশভিলে এসসির বিপক্ষে ইন্টার মিয়ামিকে ৩-১ ব্যবধানে জয় উপহার দেন।

চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মেসির জাদুকরী পারফরম্যান্সে মিয়ামি তিন ম্যাচের সিরিজে প্রথম জয় নিশ্চিত করে। এখন তারা ১ নভেম্বর ন্যাশভিলে খেলতে যাবে, যেখানে জয় পেলেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত হবে।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৯১ গোল করা মেসির মাত্র ২৯টি এসেছে মাথা দিয়ে, আর সেই বিরল দৃশ্যের একটিই দেখা গেল ন্যাশভিলের বিপক্ষে। ম্যাচের শুরুতে কিছুটা চাপে পড়লেও দ্রুতই ঘুরে দাঁড়ায় ইন্টার মিয়ামি।

প্রথমার্ধের ১৯তম মিনিটে লুইস সুযারেজের নিখুঁত এক পাসে বল পেয়ে দারুণ এক ডাইভিং হেডে জো উইলিসকে পরাস্ত করেন মেসি। সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি। দ্বিতীয়ার্ধে মেসির পাস থেকে তাদেও আলেন্দে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। মায়ামি তৃতীয় গোলটি পায় প্রায় উপহার হিসেবেই।

রক্ষণভাগের ভুলে খালি পোস্টের সামনে বল পান মেসি, সহজে ঠেলে দেন জালে। ততক্ষণে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। শেষদিকে হানি মুখতার ফ্রি-কিক থেকে এক গোল পরিশোধ করলেও ফলাফল অপরিবর্তিত থাকে।

মেসি এখন এমএলএসে সব প্রতিযোগিতা মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলদাতা। সব মিলিয়ে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা ৩৯। এর আগে ৩৮ গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ডেনিস বোয়াঙ্গা ও কার্লোস ভেলা।

ম্যাচ শেষে মিয়ামি কোচ হাভিয়ের মাচেরানো বলেন, `এখন প্রতিটি খেলোয়াড় গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ পর্যায়ে যেতে হলে সবাইকে প্রস্তুত থাকতে হবে— এটাই বাস্তবতা।‘

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর