সম্পর্কের গোপন রহস্য জানালেন রাশমিকা

দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। গুঞ্জন—গোপনে নাকি আংটিবদল সেরে ফেলেছেন তারা! এমনকি সাম্প্রতিক দীপাবলিও নাকি একসঙ্গেই উদযাপন করেছেন এ তারকা জুটি।

এই খবরের মধ্যেই রশ্মিকা জানালেন, সম্পর্কে ঝগড়াঝাঁটি হলে তিনি কীভাবে তা সামলান। সম্পর্কে ভুল বোঝাবুঝি যে সাধারণ বিষয়, তা অকপটে স্বীকার করেছেন অভিনেত্রী। তার কথায়, ‘ছোট ছোট বিষয় থেকেই ঝগড়া শুরু হয়। কোথায় যাবে, কার সঙ্গে কথা বলবে, বা কাকে এড়িয়ে চলবে—এসব প্রশ্ন থেকেই সমস্যা তৈরি হয়। তারপর ধীরে ধীরে ভুল বোঝাবুঝি তৈরি হয়, যা দুই পক্ষকেই কষ্ট দেয়।’

জীবনসঙ্গীর মধ্যে কেমন গুণ চান—এই প্রশ্নের উত্তরে রাশমিকার খোলামেলা জবাব, ‘জীবনের প্রতিটি পর্যায়ে যেন সে আমার পাশে থাকে। আমি যেন তার সঙ্গে নিরাপদ বোধ করি। সে যেই হোক, তার মনে দয়ামায়া থাকতে হবে এবং থাকতে হবে আমার প্রতি সম্মান। সম্পর্কে যত্ন আর সহানুভূতিশীল মন না থাকলে একসঙ্গে পথ চলা কঠিন।’ রাশমিকা আরও জানান, মান-অভিমান যতই হোক, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়া থাকলেই সম্পর্ক টিকে যায়।

২০১৮ সাল থেকে রাশমিকা ও বিজয় দেবরকোন্ডা নাকি সম্পর্কে রয়েছেন। তবে দুজনের কেউই প্রকাশ্যে তা স্বীকার করেননি। তবুও গুঞ্জন থামছে না বিনোদনপাড়ায়। শোনা যাচ্ছে, গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একান্ত অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন তারা।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স