থাইল্যান্ডের বিপক্ষে ৩ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা

এক যুগে বাংলাদেশের নারী ফুটবল কতটুকু এগিয়েছে, তা প্রমাণের সুযোগ ছিল থাইল্যান্ডের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে। ২০১৩ সালে ঢাকায় এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। যে ফলাফলটি আন্তর্জাতিক নারী ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের হার। ১২ বছর পর এবার থাইল্যান্ডের মাটিতে বাংলাদেশ হারের ব্যবধান কমিয়ে এনেছে ৩-০ তে।

শুক্রবার ব্যাংককে দুই ম্যাচের ফিফা প্রীতি সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে থাইল্যান্ড। প্রথমার্ধে স্বাগতিকরা এগিয়ে ছিল ১-০ গোলে। ম্যাচটি কোনো মাধ্যমে লাইভ সম্প্রচার করা হয়নি। ম্যাচের পর বাফুফে ফলাফল প্রকাশ করে।

প্রথম মিনিটেই গোল দিয়ে এগিয়ে যায় থাইল্যান্ড। ব্যবধান দ্বিগুণ করে ৫১ মিনিটে। এরপর ৮৬ মিনিটে বাংলাদেশের জালে তৃতীয় গোল দেয় স্বাগতিক মেয়েরা।

বাংলাদেশের কোচ পিটার বাটলার ম্যাচে ৬টি পরিবর্তন আনেন। দ্বিতীয়ার্ধের শুরুতে তহুরা ও মুনকি আক্তারকে বসিয়ে রিপা ও সাগরিকাকে নামান কোচ। ৭০ মিনিটে এক সাথে বদল করেন ৪ জন। ডিফেন্ডার শিউলি, শামসুন্নাহার ও আফঈদাকে বসিয়ে কোচ নামান হালিমা, জয়নব রিতা, সিনহা ও নবিরন খাতুনকে।

দুই দেশের দ্বিতীয় ম্যাচ ২৭ অক্টোবর। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ ও এপ্রিলে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই প্রীতি ম্যাচ দুটি খেলছে বাংলাদেশ।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর