ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো দম্পতির

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল তিনটার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে এবাদুল হক (৫৫) ও তার স্ত্রী সাজেদা খাতুন (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভালুকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ঈশ্বরগঞ্জের উচাখিলার দিকে যাওয়ার পথে হরিপুর বেপারী পাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এবাদুল হকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্ত্রী সাজেদা খাতুন, নাতি নাঈম ও অটোরিকশাচালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাজেদা খাতুনকেও মৃত ঘোষণা করেন।

নিহত এবাদুলের চাচাতো ভাই ফারুক মণ্ডল জানান, ভালুকার হবিরবাড়ি এলাকার একটি কটন মিলে চাকরি করতেন এবাদুল হক। সেখানে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন তিনি। মায়ের অসুস্থতার খবর পেয়ে সকালে স্ত্রী ও মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে হরিপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর