কোহলি শূন্য, রোহিত ৭৩, ভারত ২৬৪

দীর্ঘদিন পর ভারতের জার্সি গায়ে আগের ম্যাচেই মাঠে ফিরেছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। কিন্তু পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচে রোহিত শর্মা ৮ রান করলেও রানের খাতা খুলতে পারেননি বিরাট কোহলি। ৮ বল খেলে আউট হয়েছিলেন শূন্য রানে।

এবার অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে আবারও ডাক মারলেন বিরাট কোহলি। মাত্র ৪ বল খেলে হ্যাভিয়ের বার্টলেটের বলে এলবিডব্লিউর শিকার হয়ে গেলেন তিনি। ক্যারিয়ারে এই প্রথম টানা দুই ম্যাচে (সব ফরম্যাট মিলিয়ে) শূন্য রানে আউট হলেন। শুধু তাই নয়, টানা তিন ওয়ানডেতে মাত্র ১ রান করলেন তিনি। এর আগে গত মার্চে সর্বশেষ ওয়োনডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১ রান করে আউট হয়ে গিয়েছিলেন তিনি।

বিরাট কোহলি ব্যর্থ হলেও আজ দ্বিতীয় ওয়ানডেতে সফল হলেন রোহিত শর্মা। তিনি খেললেন ৭৩ রানের অনবদ্য এক ইনিংস। ৯৭ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ইনিংসটিকে সাজান রোহিত।

অ্যাডিলেডে টস হেরে ব্যাট করতে নেমে রোহিত ও স্রেয়াশ আয়ারের দুটি হাফ সেঞ্চুরির ওপর ভর করে অস্ট্রেলিয়ার সামনে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে ভারত।

৭৭ বলে ৬১ রান করেন স্রেয়াশ আয়ার। ৪৪ রান করেন অক্ষর প্যাটেল। শেষ দিকে ১৮ বলে ২৪ রানে অপরাজিত থাকেন হর্ষিত রানা। শুভমান গিল আউট হন ৯ রান করে। লোকেশ রাহুল করেন ১১ রান।

অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা ১০ ওভারে ৬০ রান দিয়ে নেন ৪ উইকেট। হ্যাভিয়ের বার্টলেট নেন ৩ উইকেট এবং মিচেল স্টার্ক নেন ২ উইকেট।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স